সময় কলকাতা ডেস্ক, ২৯ সেপ্টেম্বর: আইএসএলে হারের হ্যাট্রিক আগেই ব্যাকফুটে ঠেলে দিয়েছে ইস্টবেঙ্গলকে। এরই মধ্যে লাল হলুদ শিবির ছাড়লেন হেড কোচ কার্লেস কুয়াদ্রেত । সোমবার ইস্টবেঙ্গলের অফিসিয়াল এক্স হ্যাডেলে একটি পোস্ট দিয়ে এই খবর নিশ্চিত করেছে দল। শুক্রবার যুবভারতী স্টেডিয়ামে এফসি গোয়ার কাছে হারের পর সমর্থকরা ক্ষোভ উগরে দিয়েছিলেন কোচের উপরেই। গ্যালারি জুড়ে স্লোগান উঠেছিল “গো ব্যাক কুয়াদ্রেত।” সূত্রের খবর সেদিনই ক্লাব কর্তাদের সঙ্গে লাল হলুদ শিবির ছাড়ার বিষয়ে কথা হয়ে গিয়েছিল তাঁর। সোমবার তিনি পদত্যাগ করেছেন।

আরও পড়ুন: নিউটাউনে সরকারি আবাসনের নীচে ছাত্রের দেহ উদ্ধারের ঘটনায় খুনের অভিযোগ দায়ের
সমাজ মাধ্যমে এদিন কুয়াদ্রাতের দায়িত্ব ছাড়ার কথা আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল। একটি বিবৃতিতে তাঁরা লিখেছেন, “দুঃখের সঙ্গে জানানো হচ্ছে দলের হেড কোচের পদ ছাড়ছেন কার্লেস কুয়াদ্রেত । কোচ কার্লেস আমাদের এই বছরের শুরুতে কলিঙ্গা সুপার কাপের শিরোপা এনে দিতে এবং গত বছরের ডুরান্ড কাপে রানার্সআপ হতে অনস্বীকার্য ভূমিকা পালন করেছিলেন। আমরা তার অবদানের জন্য তাকে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতের জন্য তার মঙ্গল কামনা করি। এবার নতুন কোচ নির্বাচিত না হওয়া পর্যন্ত দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পালন করবেন বিনো জর্জ। আমরা যথাসময়ে নতুন কোচ কে হবেন তা ঘোষণা করব। আপাতত সমর্থকদের কাছে আমাদের অনুরোধ, অন্তর্বর্তী কোচ বিনোকে সমর্থন করুন।” লেখার সঙ্গে প্রাক্তন কোচের একটি ছবিও পোস্ট করেছে ইস্টবেঙ্গল। ছবিটিতে কুয়াদ্রেতকে দেখা যাচ্ছে বছরের শুরুতেই জেতা কলিঙ্গা সুপার কাপে চুম্বন দিয়ে দলের জয় উৎযাপন করতে।
আরও পড়ুন: Sri Lanka VS New Zealand: নিউ জিল্যান্ডকে উড়িয়ে ১৫ বছর পর টেস্ট সিরিজ জয় শ্রীলঙ্কার
গত মরশুমে কুয়াদ্রাতের কোচিংয়ে ইস্টবেঙ্গল ওড়িশাকে ৩-২ গোলে হারিয়ে সুপার কাপ উইনার হয়েছিল। তারপর থেকে মসর্থকদের চোখে দেবদূত হয়েছিল ৫৫ বছরের এই স্প্যানিশ কোচ। তবে চলতি আইএসএলে দলের খারাপ অবস্থার জন্য অনেকেই দায়ী করেছেন তাঁকে। যদিও দলে তাঁর রেখে যাওয়া কৃতিত্বের জন্য কোচ কুয়াদ্রেতকে ধন্যবাদ জানিয়েছে লাল হলুদ শিবির।
গত দুরান্ড কাপের প্লে অফ থেকে ফিরে আসতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। তার পর থেকেই দলে কিছু ভালো খেলোয়াড় আনার আর্জি জানিয়েছিল কোচ কুয়াদ্রেত। তাঁর কথা মত, গত বারের আইএসেলের সোনার বুটজয়ী দিমিত্রি দিয়ামানতাকোসকে দলে টানে লাল হলুদরা। সই করানো হয় মাদি তালালের মতো বিদেশিকে। মোহনবাগানের সঙ্গে কার্যত লড়াই করে সম্প্রতি আনোয়ার আলিকেও দলে এনেছে তাঁরা। এত কিছুর পরেও জয়ের স্রোতে ফিরতে ব্যর্থ ইস্টবেঙ্গল। আইএসএলে পর পর তিন ম্যাচে হেরে চাকরি ছাড়া হেড কোচ। অপরদিকে কলকাতা লিগে বিনো জর্জের কোচিংয়ে এখনও অপরাজিত ইস্টবেঙ্গল। কার্যত তাঁর উপরেই বিশ্বাস রাখতে পক্ষপাতী দলের কর্তারা।


More Stories
শেফালী -রাধায় বাংলাদেশ চূর্ণ
পাকিস্তানকে ধ্বংস করল ভারতের মেয়েরা
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত