স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৮ অক্টোবরঃ প্রয়াত হলেন প্রাক্তন ডাচ ফুটবলার জোহান নিস্কেনস । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। সত্তর ও আশির দশকের গোড়ায় ডাচদের টোটাল ফুটবল বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। সেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিলেন এই কিংবদন্তী মিডফিল্ডার। দেশের হয়ে পরপর দুটি বিশ্বকাপ ফাইনালেও প্রতিনিধিত্বও করেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ফুটবল বিশ্বে।

নেদারল্যান্ডস ফুটবল সংস্থা বা কেএনভিবি একটি বিবৃতিতে জানিয়েছে, “গতকাল সকালে জোহান নিসকেন্সের মৃত্যুর খবর আমাদের কাছে পৌঁছেছে। তিনি ৭৩ বছর বয়সে আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তাঁর প্রয়াণের খবরে আমরা গভীরভাবে শোকাহত।” তারপর লেখা হয়, “কেএনভিবির কোচিং প্রোগ্রামের জন্য গত কয়েকদিন ধরে তিনি আলজেরিয়ায় ছিলেন। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। দুর্ভাগ্যবশত চিকিৎসকরা তাঁকে ফিরিয়ে আনতে পারেননি।”

নেদারল্যান্ডসের বর্তমান কোচ রোনাল্ড কোয়েমান বলেন, “যখন আমরা কৈশোরে রাস্তায় ফুটবল খেলতাম, তখন কেউ চাইত জোহান ক্রয়েফ হতে, আবার কেউ কেউ উইলেম ভ্যান হানেজেমকে আদর্শ মনে করত। কিন্তু আমি সবসময় চাইতাম জোহান নিসকেন্স হতে।”
আরও পড়ুনঃ Mohun Bagan: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২ থেকে বাদ দেওয়া হল মোহনবাগানকে, কেন?
আরও পড়ুনঃ Women’s T20 World Cup: পাকিস্তানকে হারালেও সেমিফাইনালে ওঠার অঙ্ক এখনও জটিল হরমনপ্রীতদের
আরও পড়ুনঃ Premier League: মার্টিনেজের গ্লাভসে আটকে গেল ইউনাইটে়ড, মাদুয়েকের গোলে মুখরক্ষা চেলসির
নেদারল্যান্ডসের হয়ে মোট ৪৯ ম্যাচে প্রতিনিধত্ব করেছিলেন জোহান নিস্কেনস। ১৯৭৪ বিশ্বকাপে পশ্চিম জার্মানির বিরুদ্ধে ফাইনালে মাত্র দুই মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন তিনি। যদিও সেই ব্যবধান ধরে রাখতে পারেনি তাঁর দল। শেষ পর্যন্ত ১-২ গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছিল।

পরের বিশ্বকাপেও ফাইনালে ওঠে নেদারল্যান্ডস। কিন্তু আবারও স্বপ্নভঙ্গ হয়। আর্জেন্টিনার বিরুদ্ধে ৩-১ গোলে হেরে যায়। ক্লাব পর্যায়ের বেশিরভাগ সময়ে তিনি খেলেছেন বার্সেলোনার হয়ে। স্পেনের ক্লাবের হয়ে জিতেছিলেন ইউরোপীয়ান কাপের খেতাব। বার্সেলোনায় যাওয়ার আগে তিনি খেলতেন নেদারল্যান্ডসের বিখ্যাত ক্লাব আয়াক্সে। ফুটবল জীবনের শেষদিকে নিউইয়র্ক কসমস এবং কানসাস সিটি ধূমকেতুর হয়ে খেলেন নিস্কেনস।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার