সময় কলকাতা ডেস্ক, ১৫ অক্টোবর: আদালতের রায় পেয়েই প্রেসিডেন্সি জেলে গেল সিবিআই। জেরা করা হবে পার্থ চট্টোপাধ্যায়কে। পুজোর আগে সিবিআই আদালতের থেকে এ ব্যাপারে অনুমতি পেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর্থিক তছরুপির মামলায় দীর্ঘদিন ধরেই ইডির হেফাজতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার প্রাথমিক নিয়োগ মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করতে প্রেসিডেন্সি জেলে গেল সিবিআই।

আরও পড়ুন: স্বাস্থ্যভবনে হাজির আট সংগঠনের চিকিৎসক প্রতিনিধি, মনোজ পন্থের সঙ্গে বৈঠকে সুরাহা মিলবে?
নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় আড়াই বছর ধরে ইডির হেফাজতে জেলবন্দি বাংলার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইডির পর গত ১ অক্টোবর সিবিআই তাঁকে গ্রেফতার করেছিল। প্রাইমারি শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় তাঁকে নিজেদের হেফাজতে নিতে চেয়েছিল সিবিআই। পুজোর আগেই ব্যাঙ্কশালের বিশেষ আদালতে সিবিআইয়ের পক্ষ থেকে এই সংক্রান্ত আবেদন জানানো করা হয়েছিল। প্রাইমারি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও অন্য অভিযুক্ত অয়ন শীলকে তদন্তের কারণে হেফাজতে নেওয়ার প্রয়োজন আছে বলে দাবি জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তবাহিনীর কর্তারা। সেই আবেদন মঞ্জুরও করেছিল আদালতে। এবার সেই রায় মেনেই পার্থকে জেরা করবে কেন্দ্রীয় গোয়েন্দারা।
আরও পড়ুন: ‘দ্রোহ কার্নিভাল’ আটকাতে পুলিশের ১৬৩ ধারাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে জুনিয়র চিকিৎসকেরা
প্রসঙ্গত, ২০২২ সালের ২২ জুলাই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাকতলার বাড়ি থেকে গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায়। আর্থিক তছরুপিতে তাঁর নাম জড়ানোয় তাঁর বাড়িতে ইডির আধিকারিকরা দীর্ঘক্ষণ তল্লাশি চালায়। উদ্ধার হয় কোটি কোটি টাকা সমেত শোনা, একাধিক দামি কোম্পানি মোবাইল। পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদে প্রচুর অসংগতি মেলায় তাঁকে গ্রেপ্তার করে ইডি। সঙ্গে গ্রেফতার হয় তাঁর ঘনিষ্ঠ পাত্রী অর্পিতা মুখোপাধ্যায় (অপা)। পরবর্তীতে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তাঁকে গ্রেপ্তার করে। শেষ আড়াই বছর জেলেই রয়েছে প্রাক্তন তৃণমূল মন্ত্রী। বর্তমানে প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি পার্থ ফের সিবিআইয়ের জেরার মুখে পড়েছে।


More Stories
জ্ঞানেশ কুমারের অপসারণ কতটা সম্ভবপর?
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর
যোনিমুখে বীর্য নিক্ষেপই ধর্ষণের মাপকাঠি নয়, জানাল আদালত