Home » ‘দ্রোহ কার্নিভাল’ আটকাতে পুলিশের ১৬৩ ধারাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে জুনিয়র চিকিৎসকেরা

‘দ্রোহ কার্নিভাল’ আটকাতে পুলিশের ১৬৩ ধারাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে জুনিয়র চিকিৎসকেরা

সময় কলকাতা ডেস্ক, ১৫ অক্টোবর: একদিকে দুর্গাপুজোর গ্র্যান্ড কার্নিভাল অন্যদিকে আরজি করে প্রতিবাদে দ্রোহের কার্নিভাল। উভয়ের সংঘর্ষে বচসা বা কোনও প্রকার উৎশৃঙ্খল পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট এলাকায় সোমবার রাতেই ১৬৪ ধারা জারি করেছিল কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। মঙ্গলবার কার্নিভালের দিন সকাল হতেই পুলিশের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন জুনিয়র চিকিৎসকেরা।

আরও পড়ুন: বিজেপির ব্যানারে আরজি করের নির্যাতিতার ছবি, অভিযোগ খোদ শুভেন্দুর এলাকায়

কার্নিভালের দিন কলকাতায় প্রতিবাদী ডাক্তারদের ডাকে রানি রাসমণি রোডে  ‘দ্রোহ কার্নিভাল’ কর্মসূচি হওয়ার কথা রয়েছে। রবিবার রাতেই অনশন মঞ্চ থেকে  সেই কর্মসূচির সিদ্ধান্ত জানিয়েছিল দেবাশীষ হালদার। তারপর থেকেই সাবধানী কলকাতা পুলিশ। মুখ্য সচিব পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের এই কর্মসূচি প্রত্যাহার করতে বলছিলেন। তাতেও অনড় জুনিয়র চিকিৎসকেরা। কার্যত, রেড রোডে কার্নিভালের সময় ‘দ্রোহের কার্নিভালের’ জেরে অশান্তির আশঙ্কা থাকায় ধর্মতলার আশেপাশে মোট ৯ জায়গায় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছেন পুলিশ সুপার মনোজ বর্মা। জারি করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা।

আরও পড়ুন: কোন সময় করবেন লক্ষ্মী পুজো ? কখন পড়েছে পুজোর লগ্ন ?

মঙ্গলবার সকালে এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসতেই ফুঁসে উঠেছে জুনিয়র ডক্টরস ফ্রন্ট। পুলিশের জারি করা ধারার তীব্র বিরোধিতা জানিয়েছেন তাঁরা। এই নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। এদিন চিকিৎসকদের সংগঠনের আইনজীবী হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করে জানান, ‘দ্রোহ কার্নিভালকে’ বানচাল করে দিতে এটি পুলিশের একটি সুপরিকল্পনা ষড়যন্ত্র। আজই এই মামলার শুনানির আর্জি জানিয়েছেন তাঁরা, যে আর্জি ইতিমধ্যেই মঞ্জুরও করেছে হাইকোর্টে। দুপুরেই বিচারপতি কিষাণ কাপুরের বেঞ্চে শুনানি হবে। 

About Post Author