সময় কলকাতা ডেস্ক, ১৫অক্টোবর : বিতর্কে বিদ্ধ পাকিস্তান ক্রিকেট । মঙ্গলবার মুলতানে শুরু পাকিস্তান ইংল্যান্ড দ্বিতীয় ক্রিকেট টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগেই আরও একবার বিতর্কে বিদ্ধ পাকিস্তান ক্রিকেট। একাধিক প্রশ্নের সামনে পাক ক্রিকেট বোর্ড।একদিকে, বাবর আজম, শাহিন শা আফ্রিদি ও নাসিম শাহকে দলে না রেখেই খেলতে নামছে পাকিস্তান ক্রিকেট দল। অন্যদিকে, ইংল্যান্ড দলে দীর্ঘ চোট আঘাতের পরে প্রত্যাবর্তন ঘটছে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের। মুলতানে প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে হাতে শোচনীয় পরাজয় ঘটে পাকিস্তানের। ইনিংস ও ৪৭ রানে হারের জন্য বাবর -শাহিন – নাসিমকে বাদ দেওয়া হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল ক্রিকেট মহল। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষে জানানো হয়েছে, তাঁদের ফিটনেস সমস্যার জন্য বিশ্রাম দেওয়া হয়েছে, বাদ দেওয়া হয়নি।

তবে বাবর আজমের দলে না থাকা মেনে নিতে পারেননি অনেক পাক তারকা। পাকিস্তান ক্রিকেট তারকা ফকর জামান সরাসরি মুখ খুলেছেন। তারকা কিক্রেটারদের খারাপ সময় আসতে পারে জানিয়ে বাবর আজমকে বাদ দেওয়া ভুল সিদ্ধান্ত বলে বর্ণনা করেছেন তিনি ।তাঁর মতে, তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও ব্যাড প্যাচের মধ্যে দিয়ে গিয়েছিলেন তিন বছরের বেশি সময় ধরে। সেই সময় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তার উপরে আস্থা হারায়নি।
অন্যদিকে প্রাক্তন পাক ক্রিকেট তারকা বাসিত আলি আবার পাকিস্তানের পিচ কিউরেটর টনি হেমিংকে তোপ দেগেছেন। অজি কিউরেটর পিচ বানাতেই জানেন না বলেছেন বাসিত আলি। পার মতে যেখানে দ্বিতীয় দিনে বল ঘুরবে আশা করা গিয়েছিল, সেখানে পঞ্চম দিনেও বল ঘোরে নি। এরকম পিচ কিউরেটর রেখে লাভ কি প্রশ্ন তুলে তাঁর পরামর্শ, নিজেদের শক্তি অনুযায়ী পিচ কিভাবে বানাতে হয় তা ভারতকে দেখে শেখা উচিত। উল্লেখ্য, পাকিস্তানের প্রধান স্পিন বোলার আবরার আহমেদ ইংল্যান্ডের একমাত্র ইনিংসে ৩৫ ওভারে ১৭৪ রান দিয়ে একটি উইকেটও পাননি, উল্টে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে। ইংল্যান্ডের জ্যাক লিচ ছাড়া পাকিস্তান বা ইংল্যান্ড কোন দলের স্পিনারই সুবিধা করতে পারেননি প্রথম টেস্টে। সব মিলিয়ে, দ্বিতীয় টেস্ট শুরুর আগে বিতর্কে বিদ্ধ পাকিস্তান ক্রিকেট।।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার