সুজয় ভট্টাচার্য, সময় কলকাতা,পূর্ব বর্ধমান, ২৪ অক্টোবর : সারাদিনের পরিশ্রমের শেষে কাজ থেকে বেরিয়ে খাবার আনতে গিয়েছিল দোকানের অল্পবয়সী কর্মীটি। রাতের খাবার নিয়ে আর ফেরা হল না ওই তরুণের। অকালে রাস্তায় ঝরে পড়ল তাজা প্রাণ। পূর্ব বর্ধমানের বুলবুলিতলার ঘটনা।
রাতে খাবার আনতে গিয়ে বুলবুলিতলা এলাকার একটি পেট্রোল পাম্পের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। আহত ওই যুবককে তড়িঘড়ি কালনা হসপিটালে নিয়ে এলে রাতেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। জানা গিয়েছে মৃত ওই যুবকের নাম বাবু বাউরী। বাড়ির বাঁকুড়ার সোনামুখী থানার অন্তর্গত রংপুর এলাকায়। খালিশপুর এলাকায় একটি মদের দোকানে কাজ করতেন ওই যুবক। গতকাল রাতে খাবার আনতে যাওয়ার পথেই তাকে লরি ধাক্কা মারে। এ প্রসঙ্গে স্থানীয় এলাকার এক বাসিন্দা বেলা বারোটা নাগাদ কালনা হসপিটালে উপস্থিত হয়ে তিনি জানান, দোকান বন্ধের পর খাবার আনতে যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটে। আজ কালনা হসপিটালে হবে মৃতদেহের ময়নাতদন্ত। তরুণ বাবু বাউরির বাড়ির লোকজন কালনায় এসে পৌঁছেছেন। শোকের আবহ ঘটনাটি ঘিরে।।
আরও পড়ুন খুদে কম্পিউটার ইসলামপুরের স্বর্ণালীর নাম রেকর্ডবুকে


More Stories
প্রাক্তন বিধায়ক রফিকুরের ভাই আনিস গ্রেফতার
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ
দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে গিয়ে বিপদ,সৌগত রায়কে লক্ষ্য করে উড়ে এল পচা ডিম