Home » খুদে কম্পিউটার ইসলামপুরের স্বর্ণালীর নাম রেকর্ডবুকে

খুদে কম্পিউটার ইসলামপুরের স্বর্ণালীর নাম রেকর্ডবুকে

উত্তম পাল,সময় কলকাতা , ২৪ অক্টোবর : দুধের শিশু,  তার আধো আধো বোল। বয়স মাত্র দুবছর পেরিয়েছে ।এই বয়সে শিশুরা কথাই ঠিকমত বলতে পারেনা। আলতো আলতো মা বাবা ডাকটুকু রপ্ত করেছে । আশ্চর্য এক বিস্ময় হয়ে এসব কিছুর উর্ধ্বে উঠে বড় সাফল্য অর্জন করল ইসলামপুরে স্বর্নালী।  আড়াই বছর বয়সেই  তার আশ্চর্য প্রতিভার স্বাক্ষর রেখেছে সে। চলন্ত খুদে কম্পিউটার বা জেনারেল নলেজের অভিধান হয়ে উঠেছে ছোট্ট মেয়েটি।

খুদে কম্পিউটার মেয়েটির কাগজে কলমে নাম স্বর্ণালী দে । বাড়ি ইসলামপুর শহরের থানা কলোনী এলাকায়। এত ছোট্ট বয়সে স্বর্ণালী নির্দ্বিধায়  বলে ফেলতে পারে দেশের নাম প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম। সে বলে দেয় বিভিন্ন দেশের রাজধানীর নাম। ভারত ছাড়াও অন্যান্য কয়েকটি দেশের বিভিন্ন শহরের নামও ঠোটস্থ তার। মানব শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, জাতীয় সঙ্গীত, সপ্তাহের নাম, মাসের নাম, ছড়া, ধারাপাত বাংলা ও ইংরেজিতে অনর্গল বলে দেয় সে। আর এসবের নিরিখে এত ছোট্ট বয়সেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠল স্বর্ণালীর ।

খুদে কম্পিউটার স্বর্ণালীর মা প্রীতি দে জানান, মেয়ের মধ্যে এই সব প্রতিভা দেখে তিনি কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছিলেন। সমস্ত কিছু যাচাই তাকে এই খেতাব দেওয়া হয়। প্রীতি দেবী বলেন, মেয়েকে তিনি পর্যাপ্ত সময় দেন। মেয়ের হাতে মোবাইল না দিয়ে তাকে বিভিন্ন বিষয়বস্তু নিয়ে গল্প বলেন। জাতীয় সঙ্গীত ও রবীন্দ্র সঙ্গীত শোনান। তিনি চান তার মেয়ে আরও এগিয়ে যাক। এগিয়ে চলেছে স্বর্ণালী। স্বর্ণাক্ষরে নিজের নাম খোদাই করে বংশের ও ইসলামপুরের খ্যাতি সে বাড়িয়ে চলেছে।।

খুদে কম্পিউটার স্বর্ণালী #খুদে কম্পিউটার স্বর্ণালী

আরও পড়ুন ধূপগুড়ি থানার কালীপুজো : মায়াবী কাঁঠাল গাছের অলৌকিক ফলের নৈবেদ্য

About Post Author