সময় কলকাতা ডেস্ক, ২১ নভেম্বরঃ দু’বছরের কিছু সময় আগে হঠাৎ খবরের শিরোনামে চলে আসে এক অভিনেত্রীর নাম। তবে তাঁর অভিনয় প্রতিভার জন্য নয়। নিয়োগ দুর্নীতি মামলায় যুক্ত থাকার অভিযোগে অর্পিতা মুখোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ তৎকালীন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অর্পিতার ফ্ল্যাট থেকে নিয়োগ সংক্রান্ত একাধিক নথি ও নগদ কোটি কোটি টাকাও উদ্ধার হয়। ঘটনার পর থেকে জেলেই রয়েছে সে। কিন্তু অবশেষে বাড়ি ফিরছে অর্পিতা ।

কেন তাঁকে ছাড় দেওয়া হচ্ছে? দীর্ঘদিন ধরে বেলঘরিয়ায় নিজের বাড়িতে অসুস্থ ছিলেন অর্পিতার মা। তবে বুধবার রাতে নিজের বাড়িতেই শেষনিশ্বাস ত্যাগ করেছেন তিনি। মায়ের অন্ত্যেষ্টি ও পারলৌকিক ক্রিয়ায় উপস্থিত থাকার জন্য প্যারোলের আবেদন করেছিল অর্পিতা মুখোপাধ্যায়। বৃহস্পতিবার সেই আবেদন মঞ্জুর করল বিশেষ আদালত। প্যারোলে পাঁচদিনের জন্য মুক্তি পেয়ে বেলঘরিয়ার বাড়িতে ফিরবে বলেই সূত্রের খবর। তবে পাঁচদিন পর আবার জেলেই ফিরতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীকে।
আরও পড়ুনঃ OPTICAL ILLUSION: হাতে মাত্র ৫৫ সেকেন্ড, নিচের দেওয়া ছবি দুটি থেকে জলদি ৩ টি পার্থক্য খুঁজে বার করুন
২০২২ সালের ২৩ জুলাই নিয়োগদুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে। সে দিন অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দিয়েছিল ইডি। টালিগঞ্জের ‘ডায়মন্ড সিটি’ আবাসনে পার্থ বান্ধবীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয় নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা। শুধু তাই নয় উদ্ধার হয়েছিল বিদেশি মুদ্রা, সোনার গয়না ও নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি। ২০২২ সালের ২৭ জুলাই বেলঘরিয়ার ‘ক্লাব টাউন হাইটস’ আবাসনে অর্পিতার নামে থাকা দু’টি ফ্ল্যাটে অভিযান চালায় ইডি। সেখান থেকে উদ্ধার নগদ মোট ২৭ কোটি ৯০ লক্ষ টাকা। সঙ্গে প্রচুর সোনার গয়না। অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে দুই দফায় নগদে মোট ৪৯ কোটি ৮০ লাখ টাকা এবং ৫ কোটি ৮ লাখ টাকার গয়না উদ্ধার হয়েছিল। তারমধ্যে ছিল সাতটি বিভিন্ন দেশের মুদ্রা। তারপর একাধিক বার জামিনের আবেদন করলেও তা মঞ্জুর করেনি আদালত।


More Stories
কলকাতার বুকে গ*ণধ*র্ষণ
পুলিশের জালে পলাতক ও অপসারিত বিডিও প্রশান্ত বর্মন
বিশেষ চাহিদাসম্পন্নদের ভালোবাসায় মুগ্ধতার বিশেষ প্রয়াস