পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ২৩ নভেম্বর : মাদারিহাট উপনির্বাচন : ৬-০ নাকি ৫-১?বঙ্গের বিধানসভা উপনির্বাচনে ৬ টি কেন্দ্রের মধ্যে বিশেষভাবে নজর ছিল মাদারিহাট কেন্দ্রে। এই কেন্দ্রে ২০১১ সাল পর্যন্ত ছিল আরএসপির রমরমা। ২০১৬ ও ২০২১ সালে বিজেপির হয়ে জিতে ছিলেন মনোজ টিজ্ঞা। ২০২৬ সালে মাদারিহাট কেন্দ্রে প্রথমবারের মত জয়ী হল তৃণমূল কংগ্রেস।জয়প্রকাশ টোপ্পো মাদারিহাটে জিতে যাওয়ার পরে বঙ্গে সর্বত্রই যে তৃণমূলের জয়জয়কার হবে সেনিয়ে আর বিশেষ সন্দেহ থাকার অবকাশ নেই। মাদারিহাটে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ভোটের ফলে সেভাবে সেয়ানে সেয়ানে লড়াইয়ের ইঙ্গিত মেলে নি। ৩০ হাজারের বেশি ভোটে রাহুল লোহার কে হারিয়ে জয়ী হয়েছেন জয়প্রকাশ। সুকান্ত মজুমদার যতই বড় গলায় বলুন, উপনির্বাচন যেভাবে হয় সেভাবেই হয়েছে ২০২৬ সালে তাঁরাই জয়ী হবেন – প্রশ্ন তবুও থেকে যায়।
প্রশ্ন উঠছিল ১৩ নভেম্বর হওয়া ভোটের বহু আগের থেকেই। চা বাগান বলয়ে বিজেপির আধিপত্য খর্ব হচ্ছে এমন ইঙ্গিত মিলছিল। চা বাগানের কর্মীদের অভিযোগ ছিল যে, বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনার পরেও তাদের স্বার্থ রক্ষা করেনি বিজেপি। মনোজ টিজ্ঞা মাদারিহাট কেন্দ্রে ২০২১ সালে জয়ী হওয়ার পরে আলিপুরদুয়ার কেন্দ্র থেকে বিরাট ব্যবধানে জয়ী হয়ে সাংসদ নির্বাচিত হয়েছেন। তথাপি তাঁর নিজের বিধানসভা কেন্দ্র মাদারিহাটে এবছর লোকসভা ভোটে বিজেপি খুব বেশি এগোতে পারেনি। বিধানসভা ভোটের চেয়ে লোকসভা ভোটে ব্যবধান কমেছিল অনেকটাই। তবে তৃণমূল শিবিরের আশঙ্কা ছিল, ভোটের দিন বিজেপি চা বাগানের ভোটারদের প্রলুব্ধ করে ভোটদানে না বিরত করে। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব মনে করেছিলেন , মাদারিহাটে প্রথমবার জিতে রেকর্ড করবে তৃণমূল। বাস্তবে হল-ও তাই। সিতাইয়ের মত মাদারিহাটে জিতে তৃণমূল উত্তরবঙ্গে নিজেদের পায়ের তলায় মাটি শক্ত করল। আরও মজবুত হল জগদীশ বর্মা বসুনিয়া ও উদয়ন গুহুদের নেতৃত্বাধীন তৃণমূল। ২০২৬সালকে সামনে রাখলে বলাই যায়, মাদারিহাটের জয় তৃণমূলকে আরও অক্সিজেন যোগাবে উত্তরবঙ্গের চা বলয় বৃত্তে।।
মাদারিহাট উপনির্বাচন #মাদারিহাট উপনির্বাচন


More Stories
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী
রাজ্যসভায় নীতিশ, বিহারের মুখ্যমন্ত্রী কে এবার?