সময় কলকাতা ডেস্ক, ২৭ নভেম্বর: নারী নির্যাতন নিয়ে বিধানসভায় মুলতুবি প্রস্তাব বিজেপির, যার জেরেই উত্তাল বিধানসভা। অভিযোগ বিধায়ক তাপসী মণ্ডলের মাইক বন্ধ করে দেওয়ার। এর পরই ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। বিধানসভার গেটের বাইরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে শামিল হয়েছেন তাঁরা। গোটা ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত বিধানসভা চত্বর।

বিধায়সভায় শুরু হয়েছে শীতকালীন অধিবেশন। বুধবার ছিল তার তৃতীয় দিন। এদিন আর জি কর কাণ্ড ও পরবর্তীতে রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলাদের উপর ঘটা অত্যাচারের প্রতিবাদে মুলতুবি প্রস্তাব আনে বিজেপি। কিন্তু তাঁদের এবিষয়ে আলোচনার সুযোগ দেওয়া হয়নি। পরবর্তীতে হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলের মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। এর পরই ওয়াক আউট করে বিজেপি। অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে বিভোক্ষ দেখাতে শুরু করেন বিধায়করা। প্রত্যেকের হাতে রয়েছে প্ল্যাকার্ড। এদিন স্পিকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন শংকর ঘোষ।
আরও পড়ুন: সমাজ মাধ্যমে আপত্তিকর বিষয়বস্তুর উনস্থাপনা রুখতে কড়া আইন চাই! লোকসভার প্রস্তাব অশ্বিনী বৈষ্ণবের
আর জি কর কাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে উত্তাল বাংলা। গতকালই শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে বিধানসভা এসেছিলেন অভয়ার বাবা-মা। মেয়ের সুবিচারের জন্য বিরোধী দলনেতার সহযোগিতা চেয়েছিলেন তাঁরা। ঠিক তার পরের দিনই নারী নির্যাতন ইস্যুতে কেন্দ্র করে উত্তাল হল বিধানসভা।
আরও পড়ুন: ত্বকের যত্ন নিতে হাজার হাজার টাকা নয়, যথেষ্ট নারকেল তেলই! কীভাবে ব্যবহার করবেন জানুন..
আরও পড়ুন: মদের আসরে বন্ধুর বউকে নিয়ে কটূক্তির জেরেই খুন পরিতোষ! নতুন তথ্য দত্তপুকুর হত্যাকাণ্ডে


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?