সময় কলকাতা ডেস্ক, ২৮ নভেম্বর : আলো ছড়াচ্ছেন কেন উইলিয়ামসন । উইলো কাঠ দিয়ে ক্রিকেট ব্যাট তৈরি হয় আর সেই ব্যাট দিয়েই আলো ছড়িয়ে চলেছেন নিউজিল্যান্ড দলের তারকা ব্যাটার কেন উইলিয়ামসন।
নিউজিল্যান্ড এখন টেস্ট খেলছে ইংল্যান্ডে। তিনটি টেস্টের তিনটিই জয় এসেছিল ভারতে। ফলে প্রত্যাশা বেড়েছে কিউই দলকে ঘিরে। প্রশ্ন, ভারতকে ভারতের মাটিতেই ধরাশায়ী করে ইংল্যান্ডে এবার নিউজিল্যান্ড কি নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে পারবে? ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড ইংল্যান্ডের প্রথম ক্রিকেট টেস্টে সেদিকেই নজর ক্রিকেটপ্রেমীদের। চোট কাটিয়ে দলে ফিরে কেন উইলিয়ামসন কেমন খেলেন সেদিকে অবশ্য খুব বেশি মানুষের আগ্রহ ছিল না। ভারতের মাটিতে কেন উইলিয়ামসনের মত টেকনিকালি নিখুঁত খেলোয়াড়ের অভাব বুঝতে দেন নি কনওয়ে, রচিন্দ্রা প্রমুখ বর্তমান প্রজন্মের কিউই ব্যাটাররা। কিন্তু ইংল্যান্ডের আবহাওয়ায় তাঁর মত পোড় খাওয়া ক্রিকেটারের গুরুত্ব কতটা কেন উইলিয়ামসন আরেকবার বুঝিয়ে দিলেন ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের প্রথম টেস্টের প্রথম দিনে।
প্রথম টেস্টে কনওয়ে রবিন্দ্রা বা মিচেলরা সুবিধা করতে না পারলেও একা কুম্ভ হয়ে লড়লেন কেন উইলিয়ামসন।নিউজিল্যান্ডের প্রথম দিনের শেষে তোলা ৮ উইকেটে ৩১৯ রানের মধ্যে তাঁর সংগ্রহ ৯৩। ৭ রানের জন্য নিজের ৩৩ তম শতরান থেকে বঞ্চিত হলেন তিনি।
কমবেশি চর্চায় এলেও বর্তমান ব্যাটারদের মধ্যে বিশ্বসেরা ব্যাটার হিসেবে বিরাট কোহলি, জো রুট, স্টিভ স্মিথদের সঙ্গে সেভাবে কেন উইলিয়ামসন তুলনা করা হয় না, মিতভাষী সুভদ্র ক্রিকেটারটির ওপরে আলো সেভাবে পড়ে না। অথচ ১০২ টি টেস্ট খেলে ৩২ টি শত রান ও ৩৫ টি অর্ধশতরান করেছেন তিনি। ব্যাটিং গড় প্রায় ৫৫। জো রুট ৩৫ টি শতরান করলেও প্রায় পঞ্চাশটি টেস্ট বেশি খেলেছেন। টেস্ট ক্রিকেটে ব্যাটিং গড়ে স্টিভ স্মিথ ছাড়া বিরাট বা রুট কেউই তাঁর ধারেকাছে নেই। তবুও তাঁকে নিয়ে সেরকম আলোড়ন পড়ে না।নিঃশব্দে নিজের কাজ করে চলা কেন উইলিয়ামসন যে এই শতাব্দীর সেরা ব্যাটারদের অন্যতম তা নিয়ে তবুও সংশয় থাকতে পারে না। ৩৪ বছর বয়সী কিউই ক্রিকেটার তাঁর ব্যাটিং ক্ষমতার নজির আরও একবার রাখলেন ইংল্যান্ডের ক্রাইস্টচার্চে। উইলো কাঠে আলো ছড়াচ্ছেন কেন উইলিয়ামসন ।।


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?