সময় কলকাতা ডেস্ক, ৪ ডিসেম্বর: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে সরব বাংলার বিজেপি নেতৃত্ব। বুধবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে বাংলাদেশ ইস্যুতে বেফাঁস মন্তব্যের জেরে শিরোনামে বিজেপি বিধায়ক অসীম সরকার। তাঁর বিস্ফোরক মন্তব্য নিয়ে রাজনৈতিক চাপানউতোর উঠেছে তুঙ্গে। বিরোধী নেতাকে পাল্টা দিতে ছাড়েনি তৃণমূলও। এমন কী বললেন অসীম?

আরও পড়ুন: ৫৭ হাজার কোটি টাকার ভরতুকি শুধু টিকিটের উপর! রেলের প্রসঙ্গ উঠতেই সংসদে হিসাব পেশ অস্বিনীর
ঘুরিয়ে পেঁচিয়ে নয়, স্পষ্ট ভাষায় দাবি করলেন বিজেপি বিধায়ক। তাঁর কথায়, “এদেশের সব মুসলিমদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক। কেন্দ্রীয় সরকারের কাছে আমি আর্জি জনাব যাতে সব মুসলিমদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। এবং বাংলাদেশের সব হিন্দুদের এদেশে আনা হয়।” অসীমের সংযোজন, “অনুপ্রবেশকারীদের ঠেকাতে গেলে একমাত্র উপায় এনআরসি। সারা ভারতে এটি লাগু করতেই হবে। বাংলাদেশে যদি হিন্দুদের সঙ্গে থাকতে মুসলিমদের সমস্যা হয় তাহলে ভারত সরকারের উচিত হিন্দুদের এদেশে নিয়ে আসা। আর এখানকার মুসলিমদের ওপারে পাঠিয়ে দেওয়া।”
কথায় কথায় লাভ-জিহাদ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। বিজেপি বিধায়কের দাবি, “কমপক্ষে ১৭ হাজার মৌলবী এদেশে কাজ করছেন। তাছাড়া বাংলাদেশ থেকে উগ্রপন্থীদেরও এখানে পাঠানো হচ্ছে। তারা আবার শুধু এ রাজ্যে নয়, দেশের বিভিন্ন রাজ্যে লাভ-জিহাদ ছড়াচ্ছে। এসব কিছু জেনেও ভোটের জন্য না জানার ভান করে আছেন মুখ্যমন্ত্রী।”
আরও পড়ুন: বাবা যৌন হেনস্থার অভিযোগে জেলে! লজ্জায় আত্মঘাতী কন্যা?
অসীম সরকারের মন্তব্য ছড়িয়ে পড়তেই তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিজেপি বিধায়কের মন্তব্যের পাল্টা দিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, “অসীম সরকারের বাবার দেশ নয় ভারতবর্ষ। কেন্দ্রীয় সরকার ইচ্ছে করলেই এসব করতে পারে না। কারণ সংবিধানে তা বলা নেই।” তবে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের নিন্দা করে ফিরহাদ আরও বলেছেন, পড়শী দেশে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। তৃণমূল তার সমালোচনা করে। তবে মেয়রের মতে, যেকোনও দেশের সংখ্যালঘুদের সুরক্ষার দায়িত্ব সংখ্যাগুরু দের। বাংলাদেশে এখন কোনও সরকার নেই, তাই ইউনূসের ক্ষমতা নেই কট্টরপন্থীদের বিরুদ্ধে কিছু করার। তবে ওই দেশে চলা অরাজকতার বিরুদ্ধে দ্রুত পদকক্ষেপের অর্জিও জানিয়েছেন ফিরহাদ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?