দীপ সেন ও পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা , ৫ ডিসেম্বর : বাংলাদেশের শিল্পীকে বয়কট করার বিষয় নিয়ে শোরগোল পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । একদিকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ও সাম্প্রদায়িক অশান্তির খবর পাওয়া যাচ্ছে। হিন্দু সংখ্যালঘুদের ওপরে অত্যাচারের মর্মান্তিক কাহিনী ও কান্নার শব্দ সীমান্তের এপারেও ভেসে আসছে। আর এরই মধ্যে এমাসের শেষে মধ্যমগ্রাম পুরসভার পৌরহিত্যে মধ্যমগ্রামে শুরু হতে চলেছে পরিবেশ মেলা। মধ্যমগ্রাম পুরসভায় বাংলাদেশের শিল্পী রেজওয়ানা চৌধুরীর অনুষ্ঠান বয়কটের ডাক উঠল সামাজিক মাধ্যমে। বাংলাদেশের শিল্পীকে এপার বাংলায় মানতে নারাজ মধ্যমগ্রামের নাগরিক সমাজের একাংশ। এধরণের বয়কটের ডাকের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে মধ্যমগ্রাম পুরসভা।
মধ্যমগ্রাম পরিবেশ মেলা উপলক্ষ্যে প্রতিবারই তারকা শিল্পীদের সমাগম হয়। একদিকে পরিবেশ সংক্রান্ত অনুষ্ঠান, অন্যদিকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মধ্যমগ্রাম পরিবেশ মেলার প্রাণ। শোনা যাচ্ছে, এবার মধ্যমগ্রাম পরিবেশ মেলায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতে প্রবলভাবে জনপ্রিয়তা পাওয়া বাংলাদেশের রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ান চৌধুরী বন্যা। শোনা যাচ্ছে, থাকছেন বাবুল সুপ্রিয়, সোমলতা- থাকছে চন্দ্রবিন্দুর মত ব্যান্ড। শিল্পী তালিকার কথা চূড়ান্ত হওয়ার সিদ্ধান্ত মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ না মানতে চাইলেও অন্যতম পুরপ্রশাসক অরবিন্দ মিত্র জানিয়েছেন, রেজওয়ানা চৌধুরী থাকছেন মধ্যমগ্রাম পরিবেশ মেলায়। আর তাঁকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জটিলতা। বিভিন্ন সামাজিক মাধ্যমে তথা সোশ্যাল নেটওয়ার্ক সাইটে বাংলাদেশের শিল্পীকে বয়কটের দাগ উঠছে। ফেসবুক সাইটে, মধ্যমগ্রাম নাগরিকবৃন্দ গ্রূপে এরকমও পোষ্ট হতে দেখা যাচ্ছে যেখানে বলা হয়েছে রেজওয়ানা চৌধুরীর অনুষ্ঠান বাতিল করতে হবে। এ নিয়ে ইতিমধ্যেই মধ্যমগ্রামের বেশ কিছু নাগরিককে সরব হতে দেখা গিয়েছে। ক্যামেরার সামনে তাঁরা বলছেন, ভারতীয় এবং হিন্দুদের ওপরে অত্যাচার চলবে আর এপারে প্রতিবাদ হবেনা এবং মুখ বুজে সহ্য করা হবে – এরকম চলতে পারেনা।
একথা সুস্পষ্ট, বাংলাদেশের শিল্পী কে বয়কট করার দাবিতে রাজনৈতিক ছোঁয়া লাগার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তৃণমূল পরিচালিত উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রাম পুরসভার তরফে মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ বলেছেন কিছুটা ধীরে চলো নীতি নিয়ে বলেছেন , রেজওয়ানা চৌধুরী বন্যার নাম চূড়ান্ত নয়। তথাপি রেজওয়ানা চৌধুরী বন্যা যে আসতেই পারেন তার ইঙ্গিত রেখে নিমাই ঘোষ বলেন, শিল্পীর কোন জাতি বা ধর্ম হয় না। যারা স্বনামধন্য রবীন্দ্র সংগীত শিল্পী বন্যার বিরুদ্ধে পোস্ট করছেন তারা রবীন্দ্রনাথকেই অপমান করছেন। মধ্যমগ্রাম পুরসভার পৌর প্রশাসক অরবিন্দ মিত্র অবশ্য অবশ্য বলছেন, রেজওয়ানা চৌধুরী বন্যা পরিবেশ মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তাঁকে সব ধরনের সুরক্ষা দেবে সরকার।।
বাংলাদেশের শিল্পীকে বয়কট #বাংলাদেশের শিল্পীকে বয়কট #বাংলাদেশ


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ