সময় কলকাতা ডেস্ক, ৬ ডিসেম্বর: বাংলাদেশে প্রতিনিয়ত হিংসা, অত্যাচারের শিকার হিন্দু ও সংখ্যালঘুরা। সব দেখেও চোখ ফিরিয়ে রাখার অভিযোগ উঠেছে বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান তথা নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসের বিরুদ্ধে। বাংলাদেশের হিংসার ঘটনা নিয়ে এবার সরাসরি নোবেল কমিটিকে চিঠি দিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। মহম্মদ ইউনুসের নোবেল শান্তি পুরস্কার পুনর্বিবেচনার জন্য আবেদন জানিয়েছেন তিনি।

নোবেল কমিটির নৈতিক দায়িত্বের কথাও স্মরণ করালেন পুরুলিয়ার বিজেপি সাংসদ। নোবেল কমিটিকে চিঠি দিয়ে পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো লেখেন, শান্তির জন্য নোবেল পুরস্কারপ্রাপ্তের নাম আজ হিংসা ও অবিচারের সঙ্গে জড়িয়ে। নোবেলজয়ী মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীনে বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুরা চরম হিংসা ও আক্রমণের শিকার হচ্ছেন। তিনি লেখেন যে মহম্মদ ইউনুস একসময় সমাজ সংস্কারের ভূমিকায় থাকলেও এখন ‘হিন্দু নিধনকারী’ তকমা জুটেছে তাঁর। মাইক্রোফিন্যান্স নিয়ে বিশ্বজুড়ে তাঁর প্রশংসা হলেও, আজ তিনি দেশের জনগণের উপরে হয়ে চলা ঘৃণ্য অপরাধ দেখছেন না। হিন্দুরা অবর্ণনীয় অপরাধের শিকার হচ্ছেন। মহম্মদ ইউনুসের নোবেল শান্তি পুরস্কার পুনর্বিবেচনার জন্য আবেদন জানিয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো। পুরুলিয়ার সাংসদ তাঁর চিঠিতে হিন্দুদের বাড়িঘর, মন্দির ভাঙচুর, গণহত্যা, ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের কথা উল্লেখ করেছেন। দুর্গাপুজোর মতো হিন্দু উৎসবে বাধা দেওয়া, ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগও জানিয়েছেন।
আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন কালীঘাটের কাকু, তবে জেলমুক্তি হবে না এখনই
চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির উল্ল্যেখ করে ধর্মীয় নেতাদের হুমকি, তাদের উপরে হামলার ঘটনারও উল্লেখ করেছেন তিনি। শান্তির জন্য নোবেল পুরস্কার প্রাপ্ত ইউনুস আজ ‘হিন্দুদের হত্যাকারী’তে পরিচিত হয়েছেন বলেই উল্লেখ করেন বিজেপি সাংসদ। নোবেল কমিটির নৈতিক দায়িত্বে কথাও স্মরণ করালেন পুরুলিয়ার বিজেপি সাংসদ। চিঠিতে অতীতেও নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত হেনরি কিসিঞ্জারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই বিষয়টিও উল্লেখ করেছেন তিনি। তাঁর দাবি, কিসিঞ্জারের মতোই মহম্মদ ইউনুস ‘হিন্দু হত্যাকারী কসাই’। তাঁর দাবি, নোবেল পুরস্কারের গরিমা অক্ষুণ্ণ রাখার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া উচিত নোবেল কমিটির। আসলে হাসিনা গদি হারানোর পর থেকেই বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠেছে জামাত, হেফাজতে ইসলামের মতো মৌলবাদী দলগুলো। তাদের বাড়বাড়ন্তে বিপন্ন হিন্দুরা। বাংলাদেশে ইস্কনকে নিষিদ্ধের দাবিতে সবচেয়ে বেশি সোচ্চার জামাত-হেফাজতে। চুপ নেই বিএনপিও। যে হারে অত্যাচার বেড়ে গিয়েছে তাতে বহু হিন্দু বাংলাদেশ ছেড়ে পালাচ্ছেন। অনেকেরই জীবন বিপন্ন। এমনকী চিন্ময় কৃষ্ণর মতো ধর্মীয় নেতারা আইনি সহায়তা পর্যন্ত পাচ্ছেন না। আর এসব হচ্ছে প্রশাসক মহম্মদ ইউনুসের নাকের ডগায়। এই পরিস্থিতিতে এবার মহম্মদ ইউনুসের নোবেল শান্তি পুরস্কার পুনর্বিবেচনার জন্য আবেদন জানালেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।
আরও পড়ুনঃ দ্বিতীয় ম্যাচে বুমরাহ কি হতে পারবেন সংকটমোচক! জস্সিতেই ভরসা সমর্থকদের


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?