সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ২৮ ডিসেম্বর: জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্ট খেলতে নেমে নজির গড়ে দিলেন আফগানিস্তানের রহমত শাহ। প্রথম টেস্টে ব্যাট করতে নেমে ৪২৪ বল খেলে ২৩১ রান করলেন এই আফগান ব্যাটার। লাল বলের ক্রিকেটে কোনও আফগান ব্যাটারের এটাই সর্বোচ্চ রানের ইনিংস। ২০১৮ সাল থেকে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট শুরু করেছে আফগানিস্তান। এই ৭ বছরে তাঁদের কোনও ব্যাটারের নামে এই নজির নেই।
আরও পড়ুনঃ Border Gavaskar Trophy: ৩৩৩ রানে এগিয়েও শেষ হল না অস্ট্রেলিয়া! মেলবোর্নে ইতিহাস বুমরাহর
২০২১ সালে আবু ধাবিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২০০ রানের ইনিংস খেলেছিলেন হাসমতুল্লাহ শাহিদি। এত দিন সেটাই ছিল টেস্টে আফগানিস্তানের কোনও ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। শাহিদির সেই রেকর্ড রবিবার বুলাওয়োর ২২ গজে ভেঙে দিলেন শাহ। তাঁর ২৩১ রানের ইনিংসে তিনি মেরেছেন ২৩টি চার এবং ৩টি ছক্কা। আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসে টেস্টে দ্বিতীয় দ্বিশতরান করেছেন তিনি।
জিম্বাবোয়ে এবং আফগানিস্তানের মধ্যে চলছে দুই ম্যাচে টেস্ট সিরিজ। আফগানদের তুলনায় জিম্বাবোয়ে টেস্ট ক্রিকেটের অনেক পুরোনো দল। লাল বলের অভিজ্ঞতা তাঁদের অনেক বেশি। ১৯৯২ সালে টেস্ট ক্রিকেটের যাত্রা শুরু করেছিল অ্যান্ডি ফ্লাওয়ারের দেশ। চলতি টেস্টে ঘরের মাঠে প্রথমে ব্যাট করে জিম্বাবোয়ে করেছে ৫৮৬ রান। টেস্টে জিম্বাবোয়েরও এক ইনিংসে এটাই সর্বোচ্চ রান। জবাবে চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার আগেই আফগানিস্তানের রান ৩ উইকেটে ৫০০ ছাড়িয়ে গিয়েছে। শাহ ফিরে গেলেও বাইশ গজে কাঁপিয়েছেন অধিনায়ক হাসমতুল্লাহ। তিনিও করেছেন শতরান। দ্বিশতরানের দিকেও ছুটছেন দ্রুত গতিতে। আজ এই দুই শতক বিরের জুটিতে এসেছে সাড়ে তিনশোরও বেশি রান। যা টেস্টে আফগানিস্তানের সবচেয়ে বেশি রানের জুটি। আপাতত ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ঘরের মাঠেও ব্যাকফুটে জিম্বাবোয়ে। মধ্যাহ্নভোজের আগে মাত্র ৭৯ রানে পিছিয়ে হাসমাতুল্লাহ সাহিদীর দল।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার