Home » তিলোত্তমার ছায়া বই মেলায়

তিলোত্তমার ছায়া বই মেলায়

সময় কলকাতা,নিজস্ব প্রতিনিধি:- অনেক চেষ্টা করেও তিলোত্তমার ছায়া থেকে এড়াতে পারছে না বইমেলা। তিলোত্তমাকে কেন্দ্র করে প্রথম থেকেই এবার শংকিত বইমেলা কর্তৃপক্ষ। এনআরসি বিরোধী আন্দোলনের সময় তুমুল হাঙ্গামা হয়েছিল বইমেলার মাঠে। এবার সতর্ক গিল্ড কর্তৃপক্ষ এপিডিআরকে স্টল দেয়নি। মুক্তমঞ্চ অনুষ্ঠানগুলি বন্ধ করে দিয়েছে। ইনফ্যাক্ট মুক্ত মঞ্চই রাখেনি। তার পরেও তিলোত্তমার ছায়া তাড়া করছে কলকাতার বইমেলাকে। সিপিআইএমের যুব সংগঠনের স্টলের সামনে বড় বড় করে লেখা রয়েছে, তিলোত্তমার রক্ত চোখ আঁধার রাতের মশাল হোক।

যুব সংগঠন যুব সংগ্রামের স্থলে বুদ্ধ ভট্টাচার্যের ছবি আছে এছাড়াও অসংখ্য রক্ত ঝরা চোখের ছবি রয়েছে স্টলের উপরের দিকে। চোখের মনি থেকে ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে আগুন ঝরা দৃষ্টি। কিন্তু সব থেকে বড় হয়ে উঠেছে তিলোত্তমা। একই অবস্থা সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের মুখপত্র ছাত্র সংগ্রামের স্টলে। ছাত্র সংগ্রামের স্টলে বড় করে লেখা রয়েছে, তিলোত্তমা ভয় নাই, ক্যাম্পাস ছাড়ি নাই। এছাড়া আরজিকরকে সামনে রেখে রাজ্যের স্বাস্থ্যের চালচিত্র সম্পর্কে একাধিক বই এবং পুস্তিকা বেরিয়েছে বইমেলায় । সব মিলিয়ে তিলোত্তমার ছায়া বই মেলায় রয়ে গিয়েছে।

About Post Author