Home » বইমেলায় বঞ্চিত চিত্রশিল্পীরা এবার গণস্বাক্ষর সংগ্রহে নামলেন

বইমেলায় বঞ্চিত চিত্রশিল্পীরা এবার গণস্বাক্ষর সংগ্রহে নামলেন

সময় কলকাতা,নিজস্ব প্রতিনিধি: বইমেলায় বঞ্চিত চিত্রশিল্পীরা এবার গণস্বাক্ষর সংগ্রহে নামলেন। উল্লেখ্য গত ৩০ বছর ধরে আর্ট কলেজে ছাত্রছাত্রী এবং হস্ত শিল্পীরা বইমেলার মাঠে বসে ছবি আঁকতেন এবং তাদের শিল্পকর্ম বিক্রি করতেন। এদের কোন স্টল ছিল না। গিল্ডকে কোন পয়সাও এরা দিতেন না। বইমেলার পরম্পরা হিসেবে এটা চলে আসছিল। কিন্তু আচমকাই এবছর গিল্ড তাঁদের মাঠে বসতে দেওয়া বন্ধ করে দিয়েছে। বিভিন্ন মহল থেকে এই ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। কিন্তু কোন ফল হয়নি।

ইতিমধ্যে বইমেলার ৩ দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে। এই হস্তশিল্পী এবং চিত্রশিল্পীরা সুজিত বসু থেকে ব্রাত্য বসু সবার কাছেই ঘুরেছেন। কিন্তু কোন লাভ হয়নি। বৃহস্পতিবার বইমেলা তৃতীয় দিনে গিল্ড অফিসের সামনে এই বঞ্চিত শিল্পীরা মৌন মিছিল নিয়ে গিয়েছিলেন। শুক্রবার থেকে তারা গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছেন মেলা প্রাঙ্গণে। প্রতিবাদী শিল্পীরা জানিয়েছেন আমাদের বসতে না দেওয়া পর্যন্ত প্রতিবাদ চলবে। এই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে সিপিআইএমের যুবনেত্রী মিনাক্ষি বলেছেন, সরকার যদি মাঠের দখল না নেয় ,তাহলে নিজেদের উদ্যোগে মাঠের দখল নিতে হবে। যদিও সরকারি প্রশাসন বলছে এটা গিল্ডের ব্যাপার। গিল্ড বলছে প্রশাসন বললে আমরা বসতে দেব। মাঝখান থেকে ত্রিশঙ্কু অবস্থা শিল্পীদের।

About Post Author