Home » ৪ঠা ফেব্রুয়ারি পর্যন্ত কোন গাড়ি ঢুকবে না কুম্ভমেলা প্রাঙ্গণে

৪ঠা ফেব্রুয়ারি পর্যন্ত কোন গাড়ি ঢুকবে না কুম্ভমেলা প্রাঙ্গণে

৪ঠা ফেব্রুয়ারি পর্যন্ত কোন গাড়ি ঢুকবে না কুম্ভমেলা প্রাঙ্গণে

সময় কলকাতা,নিজস্ব প্রতিনিধি, কুম্ভ মেলা : মৌনী অমাবস্যার কুম্ভ মেলায় স্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে ৩০ জনের মৃত্যুর পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামী ৪ ঠা ফেব্রুয়ারি পর্যন্ত কুম্ভমেলা চত্বরে সমস্ত গাড়ি ঢোকা নিষিদ্ধ করলো প্রশাসন। যে সমস্ত ভিআইপি পাস ইস্যু করা হয়েছিল কার স্টিকার হিসেবে সেগুলোকে ৪ ঠা ফেব্রুয়ারি পর্যন্ত কোন মান্যতা দেওয়া হবে না। একমাত্র জরুরী পরিষেবা দেয়ার জন্য যে সমস্ত গাড়িকে মাঠে ঢুকতে হবে সেগুলোকেই ছাড়পত্র দেওয়া থাকবে।

মৌনী আমাবস্যার রাতে ঘটে যাওয়া বিপত্তিতে ৩০ জনের প্রাণহানি ছাড়াও ৬০ জনেরও বেশি জখম হয়েছেন। রাজ্যের মুখ্য সচিব এবং ডিজি সমস্ত ঘটনার তদন্তের জন্য বৃহস্পতিবার কুম্ভের মাঠে পৌঁছাচ্ছেন। ‌‌ ‌‌ তবে দুর্ঘটনা সত্ত্বেও পূর্ণার্থীদের স্নান করার উৎসাহে কোন ভাঁটা পড়েনি। মৌনী অমাবস্যা যোগ কেটে যাওয়ার পরও বৃহস্পতিবার সকালেও দলে দলে পুণ্যার্থী মানুষ কুম্ভে স্নান করে চলেছেন। প্রশাসনিক সূত্রের খবর মৌনী অমাবস্যা উপলক্ষে প্রায় সাড়ে সাত কোটি মানুষ কুম্ভ স্নানে অংশ নিয়েছেন। কুম্ভ করতে এসে মৃত্যু হলে সরাসরি স্বর্গবাস হবে এরকম বিশ্বাসে ভর দিয়েই বিপর্যয়ের পরও মানুষ স্নান করতে যাচ্ছেন। প্রশাসনিক সূত্রের খবর অতিরিক্ত ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যাওয়ার ফলেই মঙ্গলবার গভীর রাতে মৌনী অমাবস্যা যোগে এই বিপত্তি ঘটে। নদীর ঘাটের দিকে ভিড়ের চাপ বাড়তে থাকায় ব্যারিকেড ভেঙে হাজার হাজার মানুষ সঙ্গমের চরের কাছে যে সমস্ত মানুষ খোলা আকাশের নিচে শুয়ে ছিলেন তাঁদের উপর দিয়ে ছুটতে শুরু করে। তাতেই এই বিপত্তি ঘটেছে।

About Post Author