সময় কলকাতা, সানি রায়, উত্তরবঙ্গ:- শীতের আমেজে উত্তরবঙ্গে হালকা কুয়াশা, জঙ্গলের গাছপালা গুলো অনেকটাই ঝাপসা। আলাদা একটা থ্রিল অনুভূত হয়। ফলে উত্তরবঙ্গে এই সময় পর্যটকদের ভিড় লেগেই রয়েছে। আর পর্যটকদের থাকার জন্য রয়েছে অসংখ্য রিসোর্ট। রিসর্টের আশেপাশে মাঝে মাঝেই এসে উপস্থিত হয় বিভিন্ন বন্যপ্রাণী। তারা মাঝে মাঝে উঁকি ঝুঁকি দেয় রিসর্টের ফাঁকফোকরে। তাই বলে সরাসরি রিসর্টের দরজা ভেঙে উঁকিঝুঁকি। এই কীর্তি ঘটালো স্বয়ং গজরাজ।
ডুয়ার্সের চালসা ব্লকের বেসরকারি রিসর্টের প্রধান গেটের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছিল এক বিশাল হাতি। তার পায়ের চাপে মৃদু ভূমিকম্প অনুভূত হচ্ছিল। তাতে কি আর ঘুম ভাঙ্গে? পর্যটকদের? কিন্তু ঘুম ভাঙলো হাতির হুংকারে। প্রথমেই রিসর্টের কাঁটাতারের বেড়া উপড়ে ফেলে গজরাজ এগিয়ে গেল রিসোর্ট এর দরজার দিকে। রিসোর্টে দরজায় তখন নিরাপত্তা রক্ষীরা দাঁড়িয়ে, রনংদেহী মূর্তিতে গজরাজ তেড়ে আশায় নিরাপত্তা রক্ষীরা প্রাণ বাঁচানোর দায় পড়িমরি ছুট। গেট ভেঙে গজরাজ রিসর্টে ঢুকে একনজর তাকিয়ে চলে গেল। এ যেন এলাম দেখলাম ভালো লাগলো না চলে গেলাম। তবে সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক প্রচার মাধ্যমে।
দেখুন সেই ভিডিও:
https://www.facebook.com/share/r/15CLJasyJm/



More Stories
“তাড়া” খেয়ে রাতারাতি সিতাই ছাড়লেন বসুনিয়া দম্পতি
শাবকহারা উদ্বিগ্ন-উন্মত্ত মা গন্ডারের মৃত্যু ফালাকাটায়
চা-বাগানে প্রকাশ্যে লেপার্ডের গরু শিকার