সময় কলকাতা ডেস্ক:- আলিপুরদুয়ারের প্রাণকেন্দ্র নিউটাউনে বিধ্বংসী আগুন। যার জেরে ভস্মীভূত আটটি দোকান। আগুনে পুড়ে গিয়েছে এলাকার একটি বাড়িও। মঙ্গলবার মধ্যরাতে এই আগুন লাগে। ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা।
স্থানীয় বাসিন্দাদের দাবি, রাস্তার ধারের বিদ্যুতের পোল থেকে এই আগুনের ঘটনা ঘটে। যদিও দমকল আধিকারিকরা শর্টসার্কিট নাকি অন্য কোনও বিষয় খতিয়ে দেখছে। ? সেসব কিছুই খতিয়ে দেখা হচ্ছে। আলিপুরদুয়ার থানার পুলিশও ঘটনাস্থলে যায়। তারাও ঘটনার তদন্ত করছে। এই ঘটনায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি। বুধবার সকালে ওই এলাকায় দোকানিরা ভিড় করেন। সব হারিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন।
পুলিশ ও দমকল সূত্রে পাওয়া খবর অনুসারে, মধ্যরাত দেড়টা নাগাদ স্থানীয় বাসিন্দারা প্রথমে পোড়া গন্ধ অনুভব করেন। বাইরে বেরিয়ে দেখা যায় এলাকার বেশ কিছু দোকান দাউ দাউ করে জ্বলছে। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে। উত্তরের হাওয়ায় আগুনের তীব্রতা অনেকটাই বেশি ছিল। দোকানগুলির পাশেই একটি দোতলা বাড়িতেও আগুন ছড়িয়ে যায়। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেছিলেন।
ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে পৌছয়। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টায় শেষপর্যন্ত ওই আগুন নিয়ন্ত্রণে আসে। ওই বাড়ির বাসিন্দাদের আগেই নিরাপদে বাইরে বার করে আনা হয়েছিল। এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। পুড়ে যাওয়া দোকানগুলির মধ্যে স্টেশনারি, বইখাতা, ইলেক্ট্রিকের সরঞ্জাম বিক্রির দোকান ছিল। বাড়ি ও দোকানগুলি সবই ভস্মীভূত হয়ে গিয়েছে


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
সামাজিক গণমাধ্যমে প্রতীকী বিদ্রোহ জলপাইগুড়ির তৃণমূলে
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান