সময় কলকাতা ডেস্ক:- চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালে ভারতের কাছে লজ্জাজনক হাড়ের জের, ওডিআই ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কাছে এটা একটা বড় ধাক্কা। ওডিআই ক্রিকেট থেকে মাত্র ৩৫ বছর বয়সেই বিদায় নিলেন স্মিথ। তবে টেস্ট এবং টি-টোয়েন্টিতে জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি।
মিডল অর্ডারে অজিদের বরাবরই ভরসার জায়গা ছিলেন স্মিথ। কঠিন পরিস্থিতিতে ক্রিজে টিকে থেকে বড় রান করে দলকে বাঁচিয়েছেন বহুবার। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালেও ভারতের বিরুদ্ধে খেলেছেন ৭৩ রানের ইনিংস। কামিন্স এই টুর্নামেন্টে না খেলায়, নিজের শেষ ওডিআই ম্যাচে দলকে দিয়েছেন নেতৃত্ব। দীর্ঘদিন অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন স্মিথ। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক অবদান রেখেছেন তিনি। অস্ট্রেলিয়ার ২০১৫ এবং ২০২৩ ওডিআই বিশ্বকাপ জয়ে গুরত্বপূর্ণ ভূমিকা নিয়ছিলেন স্মিথ।
অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে গণ্য করা হয় তাঁকে। ২০১০ সালে ওডিআই ক্রিকেটে অভিষেক ঘটে স্মিথের। প্রথমে একজন লেগস্পিনার-অলরাউন্ডার হিসেবে দলে সুযোগ পেলেও ধীরে ধীরে প্রমাণ করেন তাঁর ব্যাটিং দক্ষতার। ১৭০টি ওডিআই ম্যাচ খেলে ৫৮০০ রান করেছেন স্মিথ। এর মধ্যে আছে ১২টি সেঞ্চুরি এবং ৩৫টি হাফ সেঞ্চুরি। ব্যাটিং গড় ৪৩.২৮, সর্বোচ্চ ১৬৪। ৫০ ওভারের ক্রিকেট হারালো এক ভালো খেলোয়াড় কে।


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া