সময় কলকাতা ডেস্ক:- গত বছর ঈশান কিষান ও শ্রেয়স আইয়ারের বাদ পড়া বিসিসিআই কেন্দ্রীয় চুক্তি থেকে। বোর্ডের কথা না শোনায় এই দুই তারকা বাদ যায়। এ বার সম্ভবত সেই ছবিটা বদলাতে চলেছে। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিবিআই। সূত্রের খবর, চ্যাম্পিয়ন্স ট্রফির পরে বিসিসিআই ২০২৫-২৬ মরশুমের জন্য কেন্দ্রীয় চুক্তির ঘোষণা করবে। আইপিএলের আগেই নতুন চুক্তির বিষয়ে জানা যাবে। তার থেকে ভালো সময় আর হবে না বলে মনে করছে বিসিসিআই। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড থেকে কোন প্লেয়ার কত টাকা পাবেন, কোন প্লেয়ার কোন গ্রেডে থাকবেন সেটা নিয়ে সিদ্ধান্ত নেবে বিসিসিআই।
অন্যদিকে শ্রেয়স আইয়ার গতবার বাদ পড়েছিলেন বোর্ডের কথা না শোনায়। কিন্তু তার পর থেকে তিনি টানা ঘরোয়া ক্রিকেট খেলেছেন। যার ফলে তিনি জাতীয় দলে সুযোগও পেয়েছেন এবং পারফর্মও করছেন। শ্রেয়সকে এ বার তাই কেন্দ্রীয় চুক্তির আওতায় আনা হতে পারে বলে খবর। অন্যদিকে এবারও ঈশান কিষানকে কেন্দ্রীয় চুক্তির মধ্যে ফেরানো হচ্ছে না। অন্যদিকে বিসিসিআই দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় চুক্তির স্যালারি কাঠামো একই রেখেছে, এবার সেই কাঠামোতে বদল আসে কি না সেই দিকেও সকলের নজর থাকবে।
সর্বভারতীয় এক সংবাদ পত্রে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বিসিসিআই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচের পারফরম্যান্সের দিকে নজর রাখছে। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল এখনও পর্যন্ত ভালো খেললেও তার আগে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ দল খারাপ খেলেছে। পাশাপাশি গ্রেডেও পরিবর্তন আনার কথা ভাবছে বোর্ড। বর্তমানে A+ ক্যাটিগরিতে রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, জশপ্রীত বুমরা ও রবীন্দ্র জাডেজা। এদের মধ্যে থেকে শুধু বুমরা তিন ফর্ম্যাটে খেলেন, বাকিরা টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। নিয়ম অনুযায়ী, তিন ফর্ম্যাটে ধারাবাহিক না হলে তাঁকে A+ ক্যাটিগরিতে রাখা হবে না। যদি কোনও প্লেয়ারকে A+ ক্যাটিগরি থেকে কমানো হয় তা হলে তাঁর বেতনও কমবে। সূত্রের খবর, বিসিসিআই রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজার কেন্দ্রীয় চুক্তি নিয়ে ভাবনা চিন্তা করছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিন তারকার পারফরম্যান্স তাঁদের মার্কি ক্যাটিগরিতে থাকতে সাহায্য করতে পারে।


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া