সময় কলকাতা ডেস্ক:- ১৭ বছরের ছাত্র নিখোঁজ হওয়া নিয়ে চাঞ্চল্য মধ্যমগ্রামে। চলতি সপ্তাহের সোমবার ভোর চারটে থেকেই খোঁজ মিলছে না, মধ্যমগ্রাম উদয়রাজপুরের সারদা পল্লীর বাসিন্দা। বিক্রম দাসের। পরিবারের তরফ থেকে জানা গিয়েছে সোমবার ভোর সাড়ে চারটের সময় ঘরে ঢুকে দেখা যায় বিক্রম ঘরে নেই। সদর দরজা খোলা। তারপরের থেকেই পরিবারের তরফ থেকে সন্ধান চালানো হয়েছে একাধিক জায়গায়। আত্মীয়-স্বজন সমস্ত জায়গায় খোঁজ করা সত্ত্বেও এখনো পর্যন্ত নিখোঁজ বিক্রম দাস। বিপ্লব দাস ও সরস্বতী দাসের পুত্র বিক্রম শান্ত ছেলে হিসেবেই পরিচিত। পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ জানানো হয়েছে। বিক্রম স্বইচ্ছায় চলে গিয়েছে? না তাকে কেউ নিয়ে গিয়েছে সেটাই এখন রহস্য।
কোন সহৃদয় ব্যক্তি যদি বিক্রম দাসকে কোথাও দেখতে পায় ,সে ক্ষেত্রে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার আবেদন জানিয়েছেন এলাকার বাসিন্দারাও।ইতিমধ্যে পরিবারের তরফ থেকে বিক্রমের ছবি সহ পোস্টার রেল স্টেশন, বাস টার্মিনাল সহ একাধিক জায়গায় লাগানো হয়েছে। দুদিন অতিক্রান্ত এখনো পর্যন্ত বিক্রমের কোনো খোঁজ মেলেনি।


More Stories
চিকিৎসকের বঙ্গসংস্কৃতির উদযাপন নববর্ষে
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?