Home » মঙ্গলবার মুখোমুখি গুজরাট-পাঞ্জাব, দু-দলের সেরা একাদশে কারা কারা সুযোগ পেতে পারেন জেনে নিন

মঙ্গলবার মুখোমুখি গুজরাট-পাঞ্জাব, দু-দলের সেরা একাদশে কারা কারা সুযোগ পেতে পারেন জেনে নিন

সময় কলকাতা ডেস্ক:- মঙ্গলবার সন্ধে সাড়ে ৭টায় আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে গুজরাট টাইটান্স এবং পাঞ্জাব কিংস। ভারতীয় দলের দুই তরুণ ক্রিকেটার নেতৃত্ব দেবেন দুই দলকে। গুজরাটের ক্যাপ্টেন শুবমান গিল। কেকেআর ছেড়ে এ বার পাঞ্জাবকে নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার। দুই দলেই আছেন অনেক মারমুখী ব্যাটার। ভালো ম্যাচ দেখার আশায় ক্রিকেটপ্রেমীরা।

পাঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ

প্রথম ব্যাটিংয়ের ক্ষেত্রে

প্রভসিমরন সিং, প্রিয়াংশ আর্য, শ্রেয়স আইয়ার, নেহাল ওয়াধেরা, গ্লেন ম্যাক্সওয়েল, শশাঙ্ক সিং, মার্কাস স্টোইনিস, আজমাতুল্লাহ ওমরজ়াই, মার্কো জ্যানসেন, হরপ্রীত ব্রার, অর্শদীপ সিং

প্রথম বোলিংয়ের ক্ষেত্রে

প্রভসিমরন সিং, প্রিয়াংশ আর্য, শ্রেয়স আইয়ার, গ্লেন ম্যাক্সওয়েল, শশাঙ্ক সিং, মার্কাস স্টোইনিস, আজমাতুল্লাহ ওমরজ়াই, মার্কো জ্যানসেন, হরপ্রীত ব্রার, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং।

*কি হতে পারে এই ম্যাচে টিম পাঞ্জাব?

উইকেটকিপার

জস বাটলার, প্রভসিমরন সিং
ব্যাটার
শুবমান গিল (ক্যাপ্টেন), শ্রেয়স আইয়ার, প্রিয়াংশ আর্য (ভাইস ক্যাপ্টেন)
অলরাউন্ডার
গ্লেন ম্যাক্সওয়েল, মার্কো জ্যানসেন, আজমাতুল্লাহ ওমরজাই

বোলার

রশিদ খান, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ
ইমপ্যাক্ট প্লেয়ার
অনুজ রাওয়াত, মহম্মদ সিরাজ, নেহাল ওয়াধেরা, যুজবেন্দ্র চাহাল

গুজরাট টাইটান্স

প্রথম ব্যাটিংয়ের ক্ষেত্রে

শুবমান গিল, সাই সুদর্শন, জস বাটলার, মহিপাল লোমরোর, ওয়াশিংটন সুন্দর, অনুজ রাওয়াত, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, জেরাল্ড কোয়েৎজে, কাগিসো রাবাদা, প্রসিধ কৃষ্ণা

প্রথম বোলিংয়ের ক্ষেত্রে

শুবমান গিল, সাই সুদর্শন, জস বাটলার, মহিপাল লোমরোর, ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, জেরাল্ড কোয়েৎজে, কাগিসো রাবাদা, প্রসিধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ

পাঞ্জাবের বড় ভরসা দুরন্ত ফর্মে থাকা শ্রেয়স আইয়ার। তা ছাড়াও গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ, শশাঙ্ক সিংরাও ভরসা যোগাবেন ব্যাটিংয়ে। বোলিংয়ে অর্শদীপ সিংয়ের সঙ্গে থাকবেন লকি ফার্গুসন, যুজবেন্দ্র চাহালরা। ভারতীয়দের মধ্যে নজর থাকবে প্রভসিমরন সিং, নেহাল ওয়াধেরাদের উপর। উপভোগ্য লড়াই দেখার আশায় ক্রিকেটপ্রেমীরা।

অন্যদিকে গুজরাট দলে শুবমান গিল ছাড়াও আছেন জস বাটলার, গ্লেন ফিলিপস, শেরফান রাদারফোর্ডের মতো ব্যাটাররা। ঝোড়ো ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন তারা। অন্য দিকে অলরাউন্ডার হিসেবে আছেন আফগান তারকা রশিদ খান। বোলিংয়ে অভিজ্ঞ ইশান্ত শর্মা, কাগিসো রাবাদার সঙ্গে আছেন প্রসিধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দররা।

About Post Author