সময় কলকাতা ডেস্ক:- উত্তরপ্রদেশের প্রয়াগরাজের তীর্থস্থানে হিন্দু পুণ্যার্থীদের উপর কর আরোপ করার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিলেন মুঘল বাদশাহরা। বর্তমান সাম্প্রদায়িক বিতর্কের মাঝখানে এই তথ্য সামনে এসেছে তেলেঙ্গানার স্টেট আর্কাইভ থেকে। সম্প্রতি সামনে আসা ১৭৭৩ সালের একটি বাছাই ফরমান থেকে দেখা যাচ্ছে মুঘল সম্রাট, রাজস্ব বিভাগের কর্মচারী এবং কোতোয়ালীদের ওপর নির্দেশ জারি করেছেন যে, বহু হিন্দু পুণ্যার্থী প্রয়াগরাজে পুণ্য স্নানে যান। এদের ওপর কোন কর আরোপ করা যাবে না।
মূলত, বাদশাহী এই ফরমানে বিশেষভাবে মারাঠা ও গুজরাটিদের কথা বলা হয়েছে। প্রাসঙ্গিকভাবে উল্লেখযোগ্য তথ্য হচ্ছে, অযোধ্যার সুবা যখন ব্রিটিশদের প্রশাসনিক অধিকারে চলে আসে তখন ব্রিটিশরা কিন্তু কুম্ভ মেলায় যারা যেতেন তাদের উপরে কর বসিয়েছিল। ঐতিহাসিকরা অনেকে মনে করেন যে, সিপাহী বিদ্রোহের সময় প্রয়াগরাজের সাধারণ নাগরিকরা ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল তার অন্যতম কারণ হল পূর্ণাত্মা পাণ্ডাদের উপর মাঘ মেলার সময় কর বসানো।


More Stories
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল নিষিদ্ধ!