সময় কলকাতা ডেস্ক:- সনিয়া ও রাহুল গান্ধীর বিরুদ্ধে ন্যাশনাল হেরাল্ড পত্রিকা মামলায়, ইডি চার্জশিট দিতে না দিতেই কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণে নেমে পড়েছে বিজেপি। ইতিমধ্যেই ইডির এই চার্জশিটের বিরুদ্ধে কংগ্রেস দেশ জোড়া প্রতিবাদের ডাক দিয়েছে। নির্দেশ প্রতিটি ইডি অফিসের সামনে বিক্ষোভ দেখানোর।
কংগ্রেসের তরফে হেভিওয়েট নেতাদের দিয়ে ইডি এবং বিজেপি সরকারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করানো হচ্ছে দফায় দফায়।
পাল্টা আক্রমণে নেমে বিজেপির মুখপাত্র রবি শংকর প্রসাদ বলেছেন, ইয়ং ইন্ডিয়া চ্যারিটেবল ট্রাস্ট এর নামে ন্যাশনাল হেরাল্ড এর যাবতীয় সম্পত্তি রাহুল সনিয়া কব্জা করে নিয়েছেন। দিল্লি ভূপাল পাটনা মুম্বাই সর্বত্র ন্যাশনাল হেরাল্ডের যাবতীয় ভূ-সম্পত্তি ইয়ং ইন্ডিয়া ট্রাস্টের আন্ডারে নিয়ে যাওয়া হয়েছে। যে ইয়ং ইন্ডিয়া ট্রাস্ট এর কার্যত মালিকানা রাহুল সোনিয়ার। এই চ্যারিটেবল ট্রাস্ট কেবল রাহুল সোনিয়ার চ্যারিটি করেছে। এটা একটা বড় আর্থিক প্রতারণা।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর