সময় কলকাতা ডেস্ক:- সুপ্রিম কোর্টে এবার ওয়াকফ সংশোধনী আইনকে চ্যালেঞ্জ করলেন শিখ ধর্মালম্বী তথা পরিচিত সমাজকর্মী আইনজীবী দয়া সিং। তিনি গুরগাঁও গুরুদ্বার সভার সভাপতিও। সিংয়ের আবেদন জানানোর মূল কারণ, নতুন ওয়াকফ আইনে অমুসলিমদের ওয়াকফ সম্পত্তিতে দান করবার অধিকার বাতিল করা হয়েছে।
ডল সিংয়ের বক্তব্য, “আমি নিজে ব্যক্তিগতভাবে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্যের পক্ষে কাজ করে থাকি। অমুসলিমদের যেভাবে ওয়াকফ সম্পত্তিতে দান করবার অধিকার বাতিল করা হয়েছে সেটা এক ধরনের সাম্প্রদায়িক বিভাজন। দানের ক্ষেত্রে এই সাম্প্রদায়িক বিভাজনের কোনও যৌক্তিক ব্যাখ্যা নেই। তাছাড়া কে কাকে কি দান করবে সেটা যদি নিয়ন্ত্রণ করা হয় তাহলে সম্পত্তির অধিকারের ধারণার উপরে নিয়ন্ত্রণ আনা হচ্ছে। এটা আমাদের সংবিধানের মূল ধারণার বিপরীতে।”
সুপ্রিম কোর্ট দয়া সিংয়ের আবেদন শুনানির জন্য গ্রহণ করেছে।
উল্লেখ্য, ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ করে একাধিক আবেদন ইতিমধ্যে জমা পড়েছে। তার মধ্যে কংগ্রেস থেকে সিপিআইএম, এই সমস্ত রাজনৈতিক দলও রয়েছে। যদিও আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এখনও পর্যন্ত কোনও আইনি মোকাবিলার পথে হাঁটেনি।


More Stories
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
প্রাকৃতিক বিপর্যয় : লাইফলাইন এনএইচ ৭১৭