সময় কলকাতা ডেস্ক:- ভেন্টিলেশনে থাকা রোগীর শ্লীলতাহানি করবার চাঞ্চল্যকর অভিযোগ উঠল গুরগাঁওয়ের এক বেসরকারি হাসপাতালের পুরুষ কর্মীর বিরুদ্ধে। এই অভিযোগটি তুলেছেন একজন এয়ার হোস্টেজ।
দেড়িতে পাওয়া এই খবর থেকে জানা গেছে, গত ১৪ এপ্রিল ওই এয়ার হোস্টেজ গুরগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ করে বলেছেন যে, তিনি একটি সুইমিংপুলে ডুবে যাওয়ার পর চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন, তখন সেখানে ভেন্টিলেশনে থাকাকালীন ওই হাসপাতালের একজন পুরুষ-কর্মী তার শ্লীলতাহানি করেছে।
প্রসঙ্গত, ওই অভিযোগকারী একটি এয়ারলাইন্সের এয়ারহোস্টেজর প্রশিক্ষণের জন্য গুরগাঁওতে এসে একটি পাঁচ তারা হোটেলে উঠেছিলেন। সেখানে সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে তিনি ডুবে যান। এরপর চিকিৎসার জন্য একটি বেসরকারি নার্সিংহোমে তিনি ভর্তি হলে সেখানে এই ঘটনা ঘটে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর