সময় কলকাতা ডেস্ক:- পহেলগামে হামলার পর পাকিস্তান ক্রিকেট দলকে কড়া জবাব দিল বিসিসিআই। বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা পহেলগামে আক্রমণের পর পরিষ্কার করে জানিয়ে দিলেন পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ় নিয়ে যেই সিদ্ধান্তটা তাঁরা নিয়েছিলেন সেটাই বজায় থাকছে। পাশাপাশি আইসিসি ইভেন্টে খেলা নিয়েও ইঙ্গিত দিয়েছেন তিনি।
পহেলগামে ঘটনার শোকপ্রকাশ করে গতকাল সানরাইজ়ার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের আগে নীরবতা পালন করা হয়, প্লেয়াররা কালো আর্মব্যান্ড পরে খেলতে নামেন। এছাড়াও গত ম্যাচে ছিল না কোনও ডিজে এবং কোনও চিয়ারলিডার।
ক্রিকেট সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় দাবি করেছে, পিএসএল-এ খেলা বিদেশি প্লেয়ারদের আইপিএল থেকে ব্যান করা উচিত। আইসিসি-র কাছে আবেদন করা উচিত পাকিস্তানকে যেন আইসিসি ইভেন্টে খেলতে না দেওয়া হয়।
পহেলগামে এই হামলা ও দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে রাজীব শুক্লা বলেন, ‘আমরা নিহতদের সঙ্গে আছি এবং আমরা এই ঘটনার নিন্দা করি। আমাদের সরকার যেটা বলবে, আমরা সেটাই করব। আমরা সরকারের সিদ্ধান্তের জন্য পাকিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ় খেলি না এবং আগেও খেলব না। তবে আইসিসি-র ইভেন্ট থাকলে আমাদের খেলতে হয়। আইসিসি জানে কী চলছে এবং আমরা দেখছি তারা কী করে।’
২০১২-১৩ মরশুম থেকে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ় খেলেনি। ২০০৮ সালে শেষবার ভারত পাকিস্তানে খেলতে গিয়েছিল। ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপ খেলতে শেষবার পাকিস্তান দল ভারতে এসেছিল। যদিও ভারতীয় দল পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্তে অনড় ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেই ছবি দেখা গিয়েছে।


More Stories
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
অনশনের ১৭ দিনে অসুস্থ সোনম ওয়াংচুকের জন্য উদ্বিগ্ন লেখক -অভিনেতা -বুদ্ধিজীবীরা
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে