Home » প্রধানমন্ত্রীর সর্বদলীয় বৈঠকের আগে আগেই ওয়ার্কিং কমিটির বৈঠক সারল জাতীয় কংগ্রেস

প্রধানমন্ত্রীর সর্বদলীয় বৈঠকের আগে আগেই ওয়ার্কিং কমিটির বৈঠক সারল জাতীয় কংগ্রেস

সময় কলকাতা ডেস্ক:- বৃহস্পতিবার সন্ধ্যায় সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার দুপুরে কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। প্রাণ হারান বহু পর্যটক, আহত অনেকে। এর জেরেই মূলত এই বৈঠক। তবে মোদির সর্বদলীয় বৈঠকের ঠিক আগেই ওয়ার্কিং কমিটির জরুরী বৈঠক করল ভারতীয় জাতীয় কংগ্রেস। বৃহস্পতিবার সকালে হয় এই বৈঠক।

বৈঠকে সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়গে, কেসি বেণুগোপাল সহ জাতীয় কংগ্রেসের আরও অনেক গুরুত্বপূর্ণ সদস্যেরা উপস্থিত ছিলেন। মিটিংয়ে বসার আগে রাহুল গান্ধী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন।

রাজনৈতিক মহলের তরফে মনে করা হচ্ছে, ওয়ার্কিং কমিটির বৈঠকের পরে রাহুল গান্ধী নিজে উদ্যোগ নিয়ে ইন্ডিয়া জোটের একাধিক নেতার সঙ্গে কথা বলতে পারেন। দিল্লির রাজনৈতিক মহলের আরও ধারণা, নরেন্দ্র মোদী বৃহস্পতিবার সন্ধ্যায় যে সর্বদলীয় বৈঠক ডেকেছেন, সেখানে সমস্ত দলকে একহাত নিয়ে কোনও একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করবেন, প্রধানমন্ত্রী। এবং এরপর কেন্দ্রীয় সরকার সেই সিদ্ধান্ত কার্যকরী করবার দিকে এগোবে।

About Post Author