Home » পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত নিরীহ পর্যটকদের প্রতি দুঃখপ্রকাশ কাশ্মীরবাসীদের

পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত নিরীহ পর্যটকদের প্রতি দুঃখপ্রকাশ কাশ্মীরবাসীদের

সময় কলকাতা ডেস্ক:- পহেলগাঁওতে নিরীহ পর্যটকদের হত্যায় ভীষণভাবে ক্ষুব্ধ কাশ্মীরের স্থানীয় বাসিন্দারা। পর্যটক হত্যার প্রতিবাদে বুধবার জম্মু-কাশ্মীরে সর্বাত্মক বন্ধ উপত্যকায় এক অন্য রাজনৈতিক সমীকরণের ছবি তুলে ধরেছিল। কাশ্মীরে উপ্রপন্থীদের বিরুদ্ধে এরকম সোচ্চার প্রতিরোধ গত তিন দশকে উপত্যকায় দেখা যায়নি।

কাশ্মীরের স্থানীয় বাসিন্দারা মনে করছেন যে, এই মর্মান্তিক ঘটনায় কাশ্মীরের পর্যটন ব্যবসা ও শিল্পের উপর আঘাতের প্রসঙ্গটা বাদ দিলেও, সামগ্রিকভাবে কাশ্মীর সম্পর্কে বিশ্ব জনমানুষের কাছে ধারণা খুব খারাপ হয়ে গেছে। যে নিরীহ মানুষেরা কাশ্মীরের মাটিতে বেড়াতে এসেছিলেন জীবনকে উপভোগ করবার জন্য তাঁরা ফেরত যাচ্ছেন কফিনবন্দি হয়ে। তা গোটা কাশ্মীরের লজ্জা।

কাশ্মীর হোটেলিয়ারস অ্যাসোসিয়েশনের এক মুখপাত্র বলেছেন, এখন ব্যবসায় ক্ষয়ক্ষতির হিসেব কসবার সময় নয়। যা ঘটেছে এজন্য গোটা জাতির কাছে আমরা লজ্জিত। স্থানীয় যে গাইড আদিল উগ্রপন্থীদের বাধা দিতে গিয়ে মারা গেছেন তার বাড়িতেও বহু স্থানীয় মানুষ পৌঁছে গিয়েছেন। আদিল ওই পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য ছিল। আদিলের মৃত্যুতে তার বৃদ্ধ বাবা-মাও দিশেহারা।

About Post Author