Home » কাশ্মীরের পহেলগাঁওতে নিহতদের প্রতি সমবেদনা জানাতে এক বড়ো সিদ্ধান্ত নিল মুসলিম পার্সোনাল ল বোর্ড

কাশ্মীরের পহেলগাঁওতে নিহতদের প্রতি সমবেদনা জানাতে এক বড়ো সিদ্ধান্ত নিল মুসলিম পার্সোনাল ল বোর্ড

সময় কলকাতা ডেস্ক:- কাশ্মীরের পহেলগাঁওতে নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে নয়া ওয়াকফ আইনের বিরুদ্ধে চলমান আন্দোলন তিন দিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিল মুসলিম পার্সোনাল ল বোর্ড। বৃহস্পতিবার সকালে মুসলিম পার্সোনাল ল বোর্ডের এক মুখপাত্র একথা জানিয়েছেন।

তিনি বলেসগেন, পহেলগাঁওয়ের এই সন্ত্রাসবাদী হামলা অত্যন্ত মর্মান্তিক। আমরা নিহতদের পরিজনদের সঙ্গে সমব্যথী। তাই সমবেদনা ও সংহতি জানাতে ওয়াকফ আইনের বিরুদ্ধে আমাদের যে চলমান আন্দোলন তা তিনদিন স্থগিত থাকছে।

মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফে তাদের সমস্ত সংগঠকদের কাছে সংগঠনের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে গত কয়েকদিন ধরে মুসলিম পার্সোনাল ল বোর্ড রাস্তায় থেকে আন্দোলন করছে। মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফে আরও বলা হয়েছে, কাশ্মীরে যেভাবে নিরীহ পর্যটকদের হত্যা করা হয়েছে তার নিন্দা করার জন্য কোনও ভাষাই যথেষ্ট নয়।

About Post Author