Home » পাকিস্তানের ছোড়া বোমা বিস্ফোরণে মৃত্যু! রাজৌরিতে নিহত সরকারি আধিকারিক

পাকিস্তানের ছোড়া বোমা বিস্ফোরণে মৃত্যু! রাজৌরিতে নিহত সরকারি আধিকারিক

পাকিস্তানের লাগাতার হামলার জবাবে প্রত্যাঘাত করছে ভারত। শুক্রবার গভীর রাতে পাকিস্তানের একাধিক বিমান ঘাঁটিতে ভারত মিসাইল হানা চালিয়েছে বলে জানা গিয়েছে। তবে এরই মধ্যে পাকিস্তানের ছোড়া বোমা বিস্ফোরণে রাজৌরিতে নিহত হলেন এক সরকারি আধিকারিক। খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। জানা যাচ্ছে, মৃত অফিসারের নাম রাজকুমার থাপা। তিনি জম্মু-কাশ্মীরের প্রশাসনিক বিভাগের অন্যতম শীর্ষ কর্তা ছিলেন।

সীমান্ত অভিযানের সঙ্গে যুক্ত এই অফিসার শুক্রবার রাতে অনলাইনে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিয়েছিলেন। সোশ্যাল মাধ্যমে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা লিখেছেন, ‘হামলার জবাবে প্রত্যাঘাত চলছে। এরই মধ্যে রাজৌরি থেকে মর্মান্তিক খবর এলো। পাকিস্তানের ছোড়া বোমায় মৃত্যু হয়েছে জম্মু-কাশ্মীরের প্রশাসনিক বিভাগের এক পদস্থ অফিসারের।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে পাকিস্তানের দিক থেকে একাধিক গোলা বর্ষণ করা হয় ভারতকে লক্ষ্য করে। তার বেশিরভাগই প্রতিহত করে ভারত। তবে এরই মধ্যে একটি গোলা গিয়ে পড়ে ওই সরকারি আধিকারিকের বাস ভবনে। গুরুতর আহত অবস্থায় রাতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁদের। এদিন ভোর রাতে ওই অফিসারের মৃত্যু হয়।

About Post Author