Home » অপারেশন সিঁদুরের পাল্টা পাকিস্তানের অপারেশন ‘বুনইয়ান উই মারসুস’

অপারেশন সিঁদুরের পাল্টা পাকিস্তানের অপারেশন ‘বুনইয়ান উই মারসুস’

সময় কলকাতা ডেস্ক:- অপারেশন সিঁদুরের পাল্টা পাকিস্তানের অপারেশন বুনইয়ান উই মারসুস। পাকিস্তানের তরফে রেডিওতে এই খবর পাওয়া গিয়েছে। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বুনইয়ান উন মারসুস একটি আরবি শব্দ। যার অর্থ অটুট কাঠামো। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার কাছে, এই শব্দ আসলে সীসা দিয়ে তৈরি সুরক্ষিত পাঁচিলের মতো।

ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির আবহে শুক্রবার রাতে পাকিস্তান শর্ট-রেঞ্জ ব্যালেস্টিক মিসাইল ছোড়ে, যার নাম ফাত্তাহ-১ মিসাইল। সূত্রের খবর, জম্মু, শ্রীনগর, অমৃতসর, পাঠানকোট, উধমপুর, জলন্ধর, সিরসার মতো একাধিক জায়গা টার্গেট করে এই মিসাইল ছোড়ে পাক সেনারা।

যদিও ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেমের সামনে ধোপে টেকেনি সে সব। তবে পাকিস্তান এই অপারেশনের নামকরণ করেছে বুনইয়ান উন মারসুস। অনেকেই বলছেন, ভারতের কাছে কার্যত পর্যুদস্ত পাকিস্তান। ফলে এই ধরনের নামকরণের মাধ্যমে দেশের সেনা ও দেশবাসীর মনোবল বাড়ানোর চেষ্টা করছে তারা।

উধমপুর, পাঠানকোট, ভুজ, ভাটিন্দায় বায়ু সেনা স্টেশনে ক্ষতি করার চেষ্টা করেছে। রাত ১টা ৪০ মিনিটে পাকিস্তান হাই স্পিড মিসাইল ছুঁড়ে পাঞ্জাবের এয়ারবেস স্টেশনের ক্ষতি করার চেষ্টা করেছে। এছাড়াও পাকিস্তান শ্রীনগর, অবন্তীপুর ও উধমপুরের বায়ুসেনার চিকিৎসা কেন্দ্রে, স্কুলকে নিশানা করে। যদিও ভারতীয় সেনা পাকিস্তানকে সঠিক জবাব দিয়েছে।

পাশাপাশি এলওসি-র ওপার থেকে বিনা প্ররোচনায় গুলি চালানো হচ্ছে, আর্টিলারি গান, ড্রোনের ব্যবহার করছে। এলওসিতে শ্রীনগর থেকে নালিয়া পর্যন্ত ২৬-এর বেশি জায়গায় অনুপ্রবেশের চেষ্টা করেছে পাকিস্তান। যদিও বিএসএফ অধিকাংশকেই প্রতিহত করেছে।

About Post Author