সময় কলকাতা ডেস্ক:- কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আদালত। শনিবার ঝাড়খণ্ডের চাইবাসা এমপি-এমএলএ আদালত এই নির্দেশ জারি করেছে। পাশাপাশি ২৬ জুন তাঁকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ঝাড়খণ্ড হাইকোর্টের নির্দেশে ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি সিজেএম আদালত থেকে রাঁচি স্পেশাল এমপি-এমএলএ আদালতে পাঠানো হয় মামলা। সেখান থেকে আবার পাঠানো হয় চাইবাসা স্পেশাল এমপি-এমএলএ আদালতে। আগেও আদালত রাহুল গান্ধীকে একাধিকবার সমন পাঠিয়েছে। কিন্তু তিনি আদালতে উপস্থিত হননি বলে অভিযোগ।
ঘটনার সূত্রপাত ২০১৮ সালের ২৮ মার্চ মাসে। ওই দিন কংগ্রেসের অধিবেশনে বিজেপিকে তীব্র আক্রমণ করেছিলেন রাহুল। অভিযোগ, কংগ্রেসের অধিবেশনে রাহুল দাবি করেছিলেন, কারও বিরুদ্ধে খুনের অভিযোগ থাকলেও তিনি অনায়াসে বিজেপির সভাপতি হতে পারেন। এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন বিজেপি কর্মীরা। তাঁদের দাবি, এমন মন্তব্য শুধু অপমানজনক নয়, মানহানিকর। এরপরই ৯ জুলাই কংগ্রেস নেতার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করেন বিজেপি নেতা প্রতাপ কুমার।
এই মামলাতেই রাহুলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা এবং আদালতে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ইতিমধ্যেই শারীরিক হাজিরার নির্দেশের বিরোধিতা করে আদালতে আবেদন করেছিলেন রাহুল গান্ধীর আইনজীবী। তবে সেই আবেদন খারিজ করে দিয়েছেন বিচারক। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সশরীরে হাজিরা দিতেই হবে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?