Home » প্রয়াত অভিনেতা মুকুল দেব, চলচ্চিত্র জগতে শোকের ছায়া

প্রয়াত অভিনেতা মুকুল দেব, চলচ্চিত্র জগতে শোকের ছায়া

সময় কলকাতা ডেস্ক:- প্রয়াত বলিউড অভিনেতা মুকুল দেব। হিন্দি টেলিভিশনের অতি পরিচিত মুখ ছিলেন তিনি। বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা। ভর্তি ছিলেন আইসিইউতে। হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৫৪ বছর বয়সি এই জনপ্রিয় অভিনেতা। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর বন্ধু, অভিনেতা বিনোদ দারা সিং।

‘সন অফ সর্দার’ ‘এক খিলাড়ি এক হাসিনা’,’ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘তেরি ভাবী হ্যায় পাগলে’-সহ বেশ কিছু চর্চিত বলিউড ছবিতে দেখা গিয়েছিল অভিনেতাকে। ‘সন অফ সর্দার ২’-তেও অভিনয় করেছেন অভিনেতা। শুটিং শেষ, আপাতত মুক্তির অপেক্ষায় সেই ছবি। এ ছাড়াও তামিল, তেলগু, পাঞ্জাবি ভাষাতেও বেশ কিছু ছবি এবং টেলিভিশন শো করেছেন। বেশ কিছু বাংলা ছবিতেও কাজ করেছেন এই অভিনেতা। ২০১১ সালে পরিচালক তরুণ চট্টোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি ‘অভিসন্ধি’র মাধ্যমে টলিউড ইন্ডাস্ট্রিতে হাতেখড়ি হয় অভিনেতার।

বিনোদ জানিয়েছেন, বাবা-মায়ের মৃত্যুর পর নিজেকে সব কিছু থেকে সরিয়ে নিয়েছিলেন মুকুল। এমনকী ঘর থেকেও বেরোতেন তিনি। কারও সঙ্গে দেখাও করতেন না। মানসিক এবং শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়েছিলেন। গত কয়েক দিনে শারীরিক অবস্থার অবনতি হয় অভিনেতার। হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। মুকুল সম্পর্কে অভিনেতা রাহুল দেবের ভাই। দাদা রাহুল ভাইয়ের দেখাশোনা করতেন। বিনোদের কথায়, ‘মুকুল শুধু ভালো অভিনেতা নয়, একজন অসাধারণ মানুষও ছিলেন।

২০১২ সালে জিৎ অভিনীত মেনস্ট্রিম বাংলা কমার্শিয়াল ছবি ‘আওয়ারা’তে খলনায়কের চরিত্রে প্রশংসিত হয়েছিল তাঁর অভিনয়। ‘আওয়ারা’ ছাড়াও জিতের সঙ্গে ‘বচ্চন’ এবং ‘সুলতান: দ্য ওয়্যারিয়র’ ছবিতেও কাজ করেছেন মুকুল। এই দু’টো ছবির পরিচালক ছিলেন রাজা চন্দ।

About Post Author