Home » দিনের পর দিন উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে বাংলাদেশ। নেপথ্যে একটাই কারণ ইউনুস সরকার

দিনের পর দিন উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে বাংলাদেশ। নেপথ্যে একটাই কারণ ইউনুস সরকার

সময় কলকাতা ডেস্ক:- বাংলাদেশের সরকারি কর্মীদের বিক্ষোভ কার্যত অবরুদ্ধ ‌করে ফেলেছিল মুখ্য সচিবালয়। আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ প্রায় ঘন্টাখানেকের জন্য সচিবালয়ের গেট বিক্ষোভকারী সরকারি কর্মচারীদের দখলে চলে যায়। সরকারি কর্মচারীদের সার্ভিস রুল সংশোধন করার ব্যাপারে অন্তবর্তী সরকারের সিদ্ধান্ত নিয়েই এই বিক্ষোভ। নতুন আইন অনুযায়ী সরকারি কর্মীদের ছাঁটাই করে ফেলা অনেক সহজ। ফলে সরকারি কর্মীরা চাকরির ব্যাপারে অনিশ্চয়তায় ভুগছেন। তা থেকেই বিক্ষোভের সূত্রপাত।

গেট বিক্ষোভকারীদের কবলমুক্ত হওয়ার পরও সচিবালয়ের বিভিন্ন চত্বর জুড়ে বাংলাদেশের সরকারি কর্মীরা তীব্র বিক্ষোভ দেখাতে থাকেন। অন্যদিকে বিভিন্ন ব্যবসা সংগঠন মোঃ ইউনুস সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। একটি পুরসভার মেয়র পদ থেকে বিএনপি’র একজন নেতাকে সরিয়ে দেওয়ার পর আদালত তাঁকে পুনর্বহালের নির্দেশ দেয়। কিন্তু ইউনুস সরকার সেই সিদ্ধান্তকেও হাইকোর্টে চ্যালেঞ্জ করায় বিএনপি কর্মী সমর্থকরাও বিক্ষোভ দেখাচ্ছেন। সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তরোত্তর উত্তেজনাপূর্ণ হচ্ছে।

About Post Author