সময় কলকাতা ডেস্ক:- বৃহস্পতিবার, বসিরহাট মহকুমার মাটিয়া থানার কাঁকড়া মির্জানগর রেলস্টেশন চত্বরে ছিনতাই ও গুলিচালনার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। সূত্রের খবর, ১৬ তারিখ রাত সাড়ে এগারোটা নাগাদ ট্রেন থেকে নামা দুই ব্যক্তিকে লক্ষ করে মোটরবাইকে এসে হামলা চালায় তিন দুষ্কৃতী। বন্দুক দেখিয়ে তাঁদের মোবাইল ও ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে। বাধা দিলে দুষ্কৃতীরা দুই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায়। চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে এসে দুষ্কৃতীদের ধাওয়া করে এবং হাকিম মোল্লা নামে এক দুষ্কৃতীকে ধরে ফেলে। এরপর উত্তেজিত জনতা অভিযুক্ত দুষ্কৃতীকে ধরে গণধোলাই দেয়। বাকি দুই দুষ্কৃতী গুলি চালিয়ে অন্ধকারে পালিয়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
পরে মাটিয়া থানার পুলিশ এসে হাকিমকে জনতার হাত থেকে উদ্ধার করে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যায়। পুলিশ গ্রেফতার করে তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার করেছে। হাকিমকে বসিরহাট আদালতে পেশ করলে বিচারক তাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।


More Stories
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
আদালত চত্বরে প্রবল ক্ষোভের মুখে অরুণ ভৌমিক
নিজের স্ত্রীকে আবার বিয়ে করছেন খগেশ্বর রায়