শনিবার ডুরান্ড কাপের ফাইনালে নর্থইস্টের মুখোমুখি হচ্ছে ডায়মন্ড হারবার। মেগা ম্যাচের আগে আজ সাংবাদিক বৈঠকে এসেছিলেন কিবু বিকুনিয়া ও বিক্রমজিৎ সিং। সেখানে কিবু জানালেন চাপমুক্ত তাঁরা।
ইস্টবেঙ্গলকে হারানোর পরেই কিবু বুঝেছিলেন তাঁর উপর দায়িত্বটা অনেক বেশি। শুধু প্রথমবার ডায়মন্ড হারবার এফসিকে ডুরান্ড চ্যাম্পিয়ন করাই নয়, দায়িত্ব বেশি ছিল বাংলায় ডুরান্ড কাপ ফিরিয়ে আনা। গতবার এই যুবভারতীতেই মোহনবাগানকে হারিয়ে ডুরান্ড জিতেছিল নর্থইস্ট ইউনাইটেড এফসি।
ডায়মন্ড কোচ কিবুর উত্তর, ‘ আশা আর স্বপ্ন যদি না দেখা যায়, তাহলে সফল হওয়া সম্ভব নয়। এক্ষেত্রেও ফাইনালে সেই মানসকিতা নিয়ে নর্থ ইস্টের বিরুদ্ধে ঝাঁপাবে ফুটবলাররা। ডুরান্ড কাপের শুরুতে কতজন ভেবেছিলেন, আমরা সেমিফাইনাল বা ফাইনাল খেলব? ফুটবলাররা ভাল খেলে, লড়ে ট্রফি জয়ের শেষ ধাপে পৌঁছেছে।’
নর্থ ইস্টের দলে আলাদিন আজারকে নিয়ে পরিকল্পনা থাকবে রয়েছে? কিবু জানালেন, ‘ কে না জানে আলাদিন আজারে গোলের সামনে কতটা বিপজ্জনক। ওকে আটকানোর প্ল্যানিং অবশ্যই থাকবে, একইসঙ্গে নর্থ ইস্টের গোটা দলটাকেই গুরুত্ব দিতে হবে।
নর্থইস্ট ইউনাইটেড কোচ জুয়ান পেদ্রো বেনালি জানিয়েছেন ‘‘বড় দল বলে কিছু হয় নাকি যখন ম্যাচটা ফাইনাল। তবে হ্যাঁ ডায়মন্ড হারবার খুব ভালো দল। ওরা সেমিফাইনালে ইস্টবেঙ্গলের মতো দলকে হারিয়েছে যাদের নাকি এবার ডুরান্ড কাপ দয়ের মূল দাবিদার হিসেবেই ভাবা হচ্ছিল। তাই আমাদের জন্যও, আমাদের প্রতিপক্ষ নতুন দল হোক বা পুরনো, লড়াইটা সব সময়ই কঠিন।’’ ফলে টান টান একটা ম্যাচ হতে চলেছে।


More Stories
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক