Home » বিতর্কের মধ্যেই জাতীয় নির্বাচক কমিটিতে বদলের সিদ্ধান্ত, সরছেন কারা?

বিতর্কের মধ্যেই জাতীয় নির্বাচক কমিটিতে বদলের সিদ্ধান্ত, সরছেন কারা?

ছবি সৌ- বিসিসিআই

ছবি সৌ- বিসিসিআই

এশিয়া কাপের দল নির্বাচন নিয়ে অনেক জটিলতা হয়েছে। এবার জাতীয় নির্বাচক কমিটিতে বদল হতে চলেছে।

শুক্রবার থেকে নির্বাচকমণ্ডলে দুটি শূন্যস্থানের জন্য আবেদনপত্র গ্রহণ করা শুরু করেছে বিসিসিআই। আগরকরের সঙ্গে বর্তমান প্যানেলে রয়েছেন শিবশংকর দাস, সুব্রত মুখোপাধ্যায়, অজয় রাত্রা এবং এস শরত। আগরকর ছাড়া বাকি চারজনের ভবিষ্যৎ নিয়ে বিসিসিআইয়ের বার্ষিক সভায় আলোচনা হবে। এঁদের মধ্যেই দু’জন বাদ পড়তে চলেছেন।

ইতিমধ্যেই মেয়াদ শেষ হয়ে গিয়েছে দক্ষিণাঞ্চলের শরতের। তাঁর জায়গায় জাতীয় নির্বাচক হতে পারেন প্রাক্তন স্পিনার প্রজ্ঞান ওঝা। জুনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যান হতে পারেন শরত। আর এক জনের কাজে খুশি নন বোর্ড কর্তারা। তাঁর নাম প্রকাশ করা হয়নি।

এক বছর পর শুভমান গিল টি-২০ দলে ফেরায়, ইনিংস ওপেন করার সম্ভাবনা নেই সঞ্জুর। তবে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন তিনি। এশিয়া কাপে অভিষেক শর্মার সঙ্গে শুভমান গিলকে ওপেন করতে দেখা যাবে। যার ফলে সঞ্জুকে মিডল অর্ডারে নামতে হবে। এর আগে তিন নম্বরে নেমে সফল হন। কিন্তু ওয়ান ডাউন স্পট তিলক বর্মার দখলে। যার ফলে পাঁচ বা ছয় নম্বরে নামতে হতে পারে সঞ্জুকে।

বিসিসিআইয়ের একটি সূত্র একটি ইংরেজি সংবাদ মাধ্যমকে জানিয়েছিল যে ২০২৫ সালের এশিয়া কাপ দল থেকে বাদ পড়া আইয়ার রোহিত শর্মার উত্তরসূরী হিসেবে ভারতের পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন।

বোর্ডের সচিব দেবজিত সাইকিয়া অবশ্য সমস্ত গুজব উড়িয়ে দিয়ে বলেছেন যে বিসিসিআই-এ এই বিষয়ে কোনও আলোচনা হয়নি। এটা আমার কাছেও খবর। এ জাতীয় কোনও আলোচনা হয়নি।

About Post Author