সময় কলকাতা ডেস্ক:- আবারও ভুতুড়ে ভোটারের হদিস! বসিরহাট পুরসভার অন্তর্গত ৩ নম্বর ওয়ার্ডের, ২৫১ নম্বর বুথ ঘিরে ফের ভোটার বিভ্রাট। ওই বুথের ভোটার তালিকায় মিলেছে চাঞ্চল্যকর তথ্য। তালিকায় প্রায় ৩২ জন মৃত মানুষের নাম এখনও ঝলমল করছে। তাদের পরিবারের হাতে রয়েছে সরকারি মৃত্যুসনদ, তবুও মৃতদের নাম কেটে বাদ দেওয়া হয়নি ভোটার লিস্ট থেকে।
এই বিষয়ে স্থানীয়দের অভিযোগ আরও গুরুতর। তাঁদের দাবি, ভোটের দিন এই মৃত মানুষদের নামেই ভোট পড়ে। শুধু এই একটি বুথ নয়, প্রতিটি বুথেরই এই একই ছবি।
ফলে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে, এই ভুতুড়ে ভোটাররাই কি ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে? এ নিয়ে এখন প্রশাসনের ভূমিকা কী হবে, তা নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন এখন।


More Stories
অভিষেকের জন্য জেলে গিয়েছিলাম : অনুব্রত
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
কালীঘাটের তৃণমূলকে স্বস্তি দিল শহীদ দিবস পালনের অনুমতি