সময় কলকাতা ডেস্ক:- আনন্দপুর থানা এলাকায় টানা তিনটি পৃথক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার তিনটি আলাদা আলাদা জায়গা থেকে উদ্ধার হয় তিনজনের দেহ।
প্রথম ঘটনায়, একটি হোটেল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় এক বার ডান্সারকে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত মাদক সেবনেই মৃত্যু কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
দ্বিতীয় ঘটনায়, বাইপাস সংলগ্ন এলাকায় একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় এক ব্যক্তির দেহ। বছর পঞ্চাশের ওই ব্যক্তিকে প্রায় ৩০ ফুট উচ্চতা থেকে ঝুলতে দেখা যায়। প্রাথমিক অনুমান, এটি আত্মহত্যা।
তৃতীয় ঘটনায়, নোনাডাঙার একটি বাড়ি থেকে উদ্ধার হয় এক মহিলার দেহ। এখানেও আত্মহত্যার আশঙ্কা করছে পুলিশ।
একদিনে তিনটি রহস্যমৃত্যু ঘিরে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। প্রতিটি ঘটনার তদন্তে নেমেছে আনন্দপুর থানার পুলিশ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি