Home » উত্তর ২৪ পরগনায় মদের ঠেক বন্ধের প্রতিবাদে বিক্ষোভ

উত্তর ২৪ পরগনায় মদের ঠেক বন্ধের প্রতিবাদে বিক্ষোভ

সময় কলকাতা ডেস্ক:- দেগঙ্গা থানার বেলিয়াঘাটায় ঘটে গিয়েছে চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, এলাকায় একটি বাড়িতে কিছু দুষ্কৃতী দীর্ঘদিন ধরেই মদ, গাঁজা ও হেরোইন সহ একাধিক অবৈধ জিনিস মজুত রেখে চলেছে। এছাড়াও বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সাথে লিপ্ত এই দুষ্কৃতীরা। এবার তাদের এই কুকীর্তির প্রতিবাদ করায় এক স্থানীয়কে মারধরের শিকার হতে হয়েছে।

এরপর, আক্রান্ত ব্যক্তি ও স্থানীয়রা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে, দুষ্কৃতীরা তাদেরকে খুনের হুমকি দেয়। এবং দুষ্কৃতীরা শাসকদলের ছবি-সহ দলীয় ফ্লেক্স টানানো অফিস, ভাঙচুর করে এলাকাবাসীর ওপর দায় চাপানোর চেষ্টা করে।

এর জেরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তারপর ব্যস্ততম টাকি রোড অবরোধ করে বিক্ষোভ চালায় তারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় এক বিশাল পুলিশ বাহিনী। পুলিশ আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেয়।

এবিষয়ে বিক্ষোভকারীদের দাবি, স্থানীয় বিধায়কের রবিউল ইসলামের মদতেই দুষ্কৃতীরা মাথাচাড়া দিচ্ছে। তবে বিধায়ক রবিউল ইসলাম এই অভিযোগটিকে সম্পূর্ণ অস্বীকার করেছেন। ফলে গোটা এলাকায় উত্তেজনা এখনও ছড়িয়ে রয়েছে।

About Post Author