সময় কলকাতা ডেস্ক:- বিধানসভা থেকে শুরু করে নির্বাচনী প্রচার—সবক্ষেত্রেই বিজেপি বিধায়ক–সাংসদরা পশ্চিমবঙ্গকে টার্গেট করে মন্তব্য করছেন। আর তা নিয়ে রাজ্য–রাজনীতি তপ্ত হয়ে উঠছে। রাজ্যের বিরোধী দলনেতা, বিজেপি বিধায়ক এবং বিজেপি সাংসদকে এমন এমন মন্তব্য করতে দেখা যাচ্ছে যা সম্পূর্ণ উত্তেজনামূলক। বিজেপি নেতা অর্জুন সিংয়ের গুরুতর অভিযোগ, ‘এবার পশ্চিমবঙ্গকে এক্সটেন্ডেড বাংলাদেশ তৈরির চক্রান্ত মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।’
উল্লেখ্য, সোমবারই এই গুরুতর অভিযোগ তুলেছেন বিজেপি নেতা অর্জুন সিং। যদিও, ব্যারাকপুরের এই বাহুবলি নেতাকে পাল্টা উত্তর দিতে ছাড়েননি তৃণমূলের এসসি-ওবিসি সেলের রাজ্য সাধারণ সম্পাদক অমরনাথ প্রসাদ। সাফ বললেন, অর্জুন সিং-ই ব্যারাকপুর শিল্পাঞ্চলকে নষ্ট করেছেন। তাই মানুষ মুক্ষমন্ত্রীর নামে এসব গুজব কিছুতেই মেনে নেবেন না।


More Stories
এবার থানায় থানায় বাগেশ্বর বাবার বিরুদ্ধে এফআইআর করবে কংগ্রেস
মেজবাবুকে চড় মেরে ক্ষমা চেয়ে নিয়েছি : রেখা পাত্র
বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর