বয়স একটা সংখ্যামাত্র সেটা আরও একবার প্রমাণ করতে চান জোকোভিচ। ৩৮ বছর বয়সে এসে আগামীর লক্ষ্য স্থির করে ফেলেছেন জোকার। সার্বিয়ান তারকার লক্ষ্য ২০২৮ সালের অলিম্পিক্সের সোনার পদক। ৪১ বছর বয়সেও অলিম্পিক্সে নামতে চান।
জোকোভিচ বলেছেন, ‘‘২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের কথা ভাবলে এখনও অনুপ্রাণিত হই। অলিম্পিক্সের সিঙ্গলস খেতাবটা আমাকে ধরে রাখতে হবে। জাতীয় দলের হয়ে খেলতে চাই। গ্র্যান্ড স্ল্যামও খেলতে চাই। তবে গ্র্যান্ড স্ল্যামের চেয়েও বেশি খেলতে চাই দেশের হয়ে। টেনিসই আমার প্রথম ভালবাসা।’’
উইম্বলডন প্রসঙ্গে জোকোভিচ বলেছেন, ‘‘উইম্বলডন আমার সবচেয়ে প্রিয় প্রতিযোগিতা। উইম্বলডন খেলা এখনও স্বপ্নের মতো মনে হয়। আমার টিমের প্রত্যেকে অসম্ভব পরিশ্রম করেছিলেন। আমাকে বলা হয়েছিল, দু’সপ্তাহ দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। মনে আছে, উইম্বলডন শুরুর ঠিক চার দিন আগে খেলার অনুমতি পাই। পুরো ফিট হয়ে খেলেছিলাম। ফাইনালে উঠেছিলাম। সেই ফাইনালটা হারলেও তার কয়েক দিন পর অলিম্পিক্সেও নেমেছিলাম। অলিম্পিক্স টেনিসে সোনা জিতেছিলাম।’’
এদি্কে যুক্তরাষ্ট্র ওপেনে প্রথম ম্যাচে কষ্টার্জিত জয় পেলেন কোকো গফ । অস্ট্রেলিয়ার আজলা টমলানোভিচকে ৬–৪, ৬–৭, ৭–৫ গেমে হারালেন তিনি। প্রথম সেট জিতে নিয়েছিলেন। কিন্তু এর পর খেলায় ফেরেন কোকোর প্রতিপক্ষ।
দ্বিতীয় সেটে এক সময় ৪–২ গেমে এগিয়ে ছিলেন। সেখান থেকে টমলানোভিচ ঘুরে দাঁড়ান। ২০২২ সালে সেরেনা উইলিয়ামসকে হারিয়েছিলেন টমলানোভিচ। কিন্তু তৃতীয় সেটে জয় পান গফ। এর ফলে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন গফ।
অন্য দিকে জয় পেয়েছেন নাওমি ওসাকা এবং পুরুষ বিভাগে তৃতীয় বাছাই আলেকজান্ডার জেরেভ।সেই সঙ্গে উঠে গেলেন তৃতীয় রাউন্ডে।প্রতিপক্ষ আলেজান্দ্রো টাবিলোকে ৬–২, ৭–৬, ৬–৪ গেমে হারাতে জেরেভের লেগেছে মাত্র দু’ঘণ্টা। যদিও খেলা শেষ হতে হতে স্থানীয় সময় রাত ১টা বেজে যায়।


More Stories
ইউএস ওপেন : ছিটকে গেলেন আলকারাজ
ঈশান কিষানের পরাক্রমে দলীপ ট্রফি জয়ের দোরগোড়ায় পূর্বাঞ্চল
আবার বারাসাতে খেলতে নামছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল