সময় কলকাতা ডেস্ক:- ঠিক পুজোর আসার আগেই জলপাইগুড়ি জেলার বানারহাটের আমবাড়ির বন্ধ চা বাগানে ত্রাণ ও বস্ত্র বিতরণ করে শ্রমিকদের মুখে হাসি ফোটালেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইক। দীর্ঘ দু’মাস ধরে বাগান বন্ধ থাকায় শ্রমিকরা আর্থিক সংকটে ভুগছিলেন।
এই পরিস্থিতিতে সাংসদ নিজের উদ্যোগে শ্রমিকদের হাতে তুলে দিলেন নতুন বস্ত্র, চাল, ডাল সহ বিভিন্ন খাদ্যসামগ্রী।
এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ প্রকাশ চিক বড়াইক, তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি বিধান সরকার, নাগরাকাটা ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর সহ অনেকে।
শ্রমিকদের পাশে দাঁড়িয়ে সাংসদ প্রতিশ্রুতি দেন, নিজের তহবিল থেকে বন্ধ চা বাগানের পড়ুয়াদের জন্য স্কুল বাস চালু রাখবেন।
এছাড়াও, পুজোর আগেই চা বাগান পুনরায় চালু করার ব্যাপারে আশ্বাসও দেন তিনি।
এই উদ্যোগে শ্রমিকদের মধ্যে আনন্দের হাওয়া। সাংসদের এই মানবিক উদ্যোগ বন্ধ চা বাগানের শ্রমিকদের মনে এখন নতুন আশার সঞ্চার করেছে।


More Stories
অভিষেকের জন্য জেলে গিয়েছিলাম : অনুব্রত
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
কালীঘাটের তৃণমূলকে স্বস্তি দিল শহীদ দিবস পালনের অনুমতি