সময় কলকাতা ডেস্ক:- এবার কৃষ্ণনগরের ছাত্রী খুনে নয়া মোড়! কলেজ ছাত্রীর হত্যাকাণ্ড ঘিরে, একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। ঘটনার প্রায় দেড় দিন কেটে গেলেও এখনও পর্যন্ত পলাতক অভিযুক্ত দেশরাজ সিং।
তবে দেশরাজের পালানোর মুহূর্তের একটি ছবি পুলিশের হাতে এসেছে। আশ্চর্যের বিষয়, সেই ছবি কোনও সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া যায়নি। বরং এক অভিনব উপায়ে তা ধরা পড়েছে।
সূত্রের খবর, ঘটনার আগের দিন দেশরাজের উত্তরপ্রদেশে বাড়ি ফেরার কথা ছিল। ট্রেনের টিকিটও কাটা ছিল তার। এমনকি ট্রেনে ওঠার কথাও, তার বাবাকে ফোন করে জানিয়েছিল দেশরাজ।
কিন্তু পরের দিনই ঘটে যায় নারকীয় হত্যাকাণ্ড। কলেজ ছাত্রীকে গুলি করে খুন করে দেশরাজ। অভিযুক্তকে নিয়ে তার প্রতিবেশীদের দাবি, শুরু থেকেই রাগী ও রগচটা স্বভাবের ছিল দেশরাজ। ঘটনার পর থেকেই সে লাপাতা। তবে তার খোঁজে জোরদার তল্লাশি চালাচ্ছে পুলিশ।


More Stories
অস্বাভাবিক মৃত্যু মমতার ভাইঝির, নেপথ্যে কী কারণ?
তৃণমূল ও সিপিএম প্রসঙ্গে দলীয় কর্মীদের মুখ্যমন্ত্রীর শপথবাক্য ও মন্ত্রগুপ্তি
লজে পরকীয়া-ব্যাভিচার, হাতেনাতে পাকড়াও সন্তানের জননী ও প্রেমিকপুরুষ