সৌরভ ভক্তদের জন্য সুখবর। পুজোর পরেই শ্যুটিং শুরু হতে চলেছে সৌরভের বায়োপিকের। ইতিমধ্যেই প্রি প্রোডাকশানের কাজও শুরু হয়ে গিয়েছে।
রাজকুমার রাও সৌরভের ভূমিকায় থাকছেন। ইতিমধ্যেই সৌরভের সঙ্গে কথা বলেছেন রাজকুমার। রাজকুমার বাঁহাতি না হওয়ায় তাঁর জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।। তবে অক্টোবর মাসে বাবা হবেন রাজকুমার। সেই কারণে শ্যুটিং শুরু করতে একটু দেরি করা হচ্ছে। তবে সম্পূর্ণ স্ক্রিপ্ট লেখার কাজ শেষ। সিনেমার বাজেট প্রায় আড়াইশো কোটি টাকা।
কথা ছিল, চলতি বছরের জুলাই মাসেই সৌরভের বায়োপিকের শুটিং শুরু হবে। কিন্তু অভিনেতার কড়া হোমওয়ার্কের জন্য শুটিং শিডিউল পিছিয়ে দেওয়া হয়। এর আগে রাজকুমার বলেছিলেন, “দাদার জীবনী পর্দায় ফুটিয়ে তুলতে সকলেই ভীষণ তটস্থ। খুব যত্ন নিয়ে সিনেমাটা তৈরি করতে চাইছি আমরা। তাই প্রস্তুতির জন্য আমাদের আরও কিছুটা সময়ের প্রয়োজন।
সৌরভ ছোটবেলায় যেখানে খেলা শিখেছিলেন সেই এরিয়ান ক্লাবের নীচে দুখীরাম ক্রিকেট অ্যাকাডেমি সহ বিভিন্ন জায়গা পরিদর্শন করেন পরিচালক সহ গোটা প্রোডাকশন টিম।
বিগত প্রায় বছরখানেক ধরেই চর্চায় আছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। কাকে দাদার ভূমিকায় দেখা যাবে সেই নিয়েও চলেছে বিস্তর আলোচনা। কখনও শোনা গিয়েছে রণবীর কাপুরের নাম তো, কখনও আবার আয়ুষ্মান খুরানা। বাদ যায়নি বাংলার দাপুটে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের নাম। কিন্তু শেষ পর্যন্ত জানা গিয়েছে উক্ত কোনও অভিনেতাই নন, বরং বড় পর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায় হয়ে ধরা দেবেন রাজকুমার রাও।
রাজকুমার রাওকে দাদার চরিত্রে দেখা গেলেও ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কাকে দেখা যাবে? মিমি চক্রবর্তীকে? এই বিষয়ে সৌরভ কোনও ইঙ্গিতবাচক ইঙ্গিত বা বার্তা দেননি।


More Stories
লাল হলুদের শক্তি বাড়াতে চলে এলেন লুকাস
বারাসাতে মেসির হ্যাটট্রিক, কাস্টমসকে ৭ গোল দিল পাঞ্জাব
বারাসাতে ফিরল শিল্ডের খেলা, বিশ্বজিতের দলের প্রতিপক্ষ শক্তিশালী পাঞ্জাব