Home » কলকাতা লিগে সুপার সিক্স নিশ্চিত ইস্টবেঙ্গলের, কালীঘাটের বিরুদ্ধে দুরন্ত জয়

কলকাতা লিগে সুপার সিক্স নিশ্চিত ইস্টবেঙ্গলের, কালীঘাটের বিরুদ্ধে দুরন্ত জয়

 

কালীঘাটের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়ে  সুপার সিক্স নিশ্চিত করে ফেলল ইস্টবেঙ্গল। শুক্রবার নৈহাটিতে লাল হলুদের মিলন সংঘকে ৩-১ গোলে হারিয়ে, ‘গ্রুপ-এ’ চ্যাম্পিয়ন হল।
নৈহাটি স্টেডিয়ামে কালীঘাটের বিরুদ্ধে ম্যাচে কোনও রকম ঝুঁকি নিতে চাননি ইস্টবেঙ্গল কোচ। সেই কারণেই সিনিয়র দলের একঝাঁক খেলোয়াড়কে রেখেই প্রথম একাদশ সাজিয়েছিলেন। শুরু থেকেই উজ্জীবিত ফুটবল উপহার দেয় ইস্টবেঙ্গল। বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিল মশাল বাহিনী। তবে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হল প্রায় ২৫ মিনিট পর্যন্ত।
দ্বিতীয়ার্ধেও আগ্রাসী মেজাজেই ছিল ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ ফুটবলারদের পায়ে বল গেলেই তাড়া করেছেন লাল-হলুদ ফুটবলারেরা। ৫৩ মিনিটে গুইতে পেকার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় লাল হলুদ ব্রিগেড। ৬৮ মিনিটে ব্যবধান কমায় কালীঘাট। পেনাল্টি থেকে গোল করেন পরিবর্ত হিসাবে নামা দেবদত্ত।
এরপর আশা করা হয়েছিল, বাকি ম্য়াচে দুটো দলের মধ্যেই হয়ত হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে। কিন্তু, ৮৭ মিনিটে শ্যামল বেসরার দুরপাল্লার শট যাবতীয় হিসেব এলোমেলো করে দেয়। এই জায়গা থেকে কালীঘাটের সামনে প্রত্যাবর্তনের যাবতীয় রাস্তা বন্ধ হয়ে যায়। এই ম্য়াচে ইস্টবেঙ্গলের হয়ে আলাদা করে নজর কাড়লেন প্রভাত লাকরা। ৮৫ এবং ৮৬ মিনিটে কালীঘাট দুটো গোল করার সুযোগ পেলেও পরিস্থিতি বিপদমুক্ত করলেন প্রভাত।
এই জয়ের ফলে ২৩ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থাকল বিনো জর্জের দল। গতবাররে মতো এবারেও কলকাতা লিগে ইস্টবেঙ্গল যেন অশ্বমেধের ঘোড়া। গতবারের চ্যাম্পিয়ন কারা তা এখনও ঠিক না হলেও, এ মরশুমে ফের শিরোপা জেতার লড়াইয়ে ফের ভাল জায়গায় লাল-হলুদ।
গতবার লিগের ফয়সালা এখনও হয়নি। লিগ জয়ের দিকে এগিয়ে আছে লাল হলুদ। এই মরশুমেও ভালো ছন্দে আছে লাল হলুদ। সুপার সিক্সের পর এবার লক্ষ্য চ্যাম্পিয়নশিপ। এবার কলকাতা লিগে বেশিরভাগ সিনিয়র ফুটবলারকে খেলাচ্ছেন লাল হলুদ টিম ম্যানেজমেন্ট।

About Post Author