এবার জুনিয়র হকি বিশ্বকাপও বয়কট করছে পাকিস্তান।ভারতে আসতে আপত্তি, হকি বিশ্বকাপ বয়কট পাকিস্তানের, পহেলগাঁও ঘটনার পর থেকেই ক্রীড়াক্ষেত্রেও ভারত-পাকিস্তানের সম্পর্ক আরও তলানিতে পৌঁছেছে। যার প্রভাব পড়ল জুনিয়র হকি বিশ্বকাপেও ।এবার জুনিয়র হকি বিশ্বকাপও বয়কট করছে পাকিস্তান
পুরুষদের জুনিয়র হকি বিশ্বকাপ বয়কটের পথে হাঁটল তারা। চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর মাসে ভারতে আয়োজিত হবে জুনিয়র হকি বিশ্বকাপ। চেন্নাইয়ের মাদুরাইয়ে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ।
পুরুষদের জুনিয়র হকি বিশ্বকাপ বয়কটের পথে হাঁটল তারা। চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর মাসে ভারতে আয়োজিত হবে জুনিয়র হকি বিশ্বকাপ। চেন্নাইয়ের মাদুরাইয়ে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ
এশিয়া কাপ সূচি বদল করে হচ্ছে। পাকিস্তান বিশ্বকাপ থেকে বয়কট করলেও তাতে ভারতের খুব একটা অসুবিধা হবে না।
হকি ইন্ডিয়ার পক্ষ থেকে আগেই পাকিস্তানকে স্বাগত জানানো হয়েছিল। হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকে জানিয়েছিলেন,
“আমরাও সংবাদমাধ্যম থেকে শুনেছি, পাকিস্তান আমাদের দেশে খেলতে আসার বিষয়টি নিশ্চিত করেছিল। পরে ওরাই নানান কারণ দেখায়। আগের বারও সরকার ছাড়পত্র দিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে নিরাপত্তার অজুহাতে নাম তুলে নেয়!.দেরি করলে বা হঠাৎ সরে দাঁড়ালে ভারত অপেক্ষা করবে না।
পাকিস্তানকে নিয়ে বেশি ভাবতে নারাজ আয়োজক ভারত। হকি ইন্ডিয়ার সচিব ভোলানাথ সিং জানিয়েছেন, “জুনিয়র বিশ্বকাপ আয়োজনের কাজ একেবারে শেষ পর্যায়ে। পাকিস্তানের অংশগ্রহণ অনিশ্চিত হলেও ভারতের প্রস্তুতিতে তার কোনও প্রভাব পড়বে না।“


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে